August 15, 2026, 9:50 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা যশোরের পল্লীতে পুকুরে ডুবে দুই বোনসহ তিনজনের মৃত্যু আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী ; মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিএনপির কর্মসূচি ঘোষণা ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট নিরাপদ খাবার পানির প্রাপ্যতা বাড়াতে পারে ডাচ-বাংলাদেশ সহযোগিতা : রাষ্ট্রদূত নেত্রকোনায় কবরস্থানের জমিতে দোকানঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে ৫৬ জন আহত মুন্সীগঞ্জে ৩০ টাকা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা অলাভজনক সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করবে ইন্দোনেশিয়া ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে নেপালে তরুণদের আন্দোলন
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ায় শাখা খোলার পরিকল্পনা করেছে ইরানের ২টি বাণিজ্যিক ব্যাংক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ায় ইরানের দু’টি ব্যাংকের দপ্তর ও শাখা চালু হতে যাচ্ছে বলে খবর দিয়েছেন ইরানের কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর মোহসেন কারিমি। মস্কোর সঙ্গে যখন তেহরানের ব্যবসা-বাণিজ্য ও আর্থিক লেনদেন ব্যাপকভাবে বেড়ে গেছে তখন রাশিয়ায় ইরানের দু’টি ব্যাংকের শাখা খোলার খবর জানানো হলো।

কারিমি বৃহস্পতিবার তেহরানে বলেন, সৌভাগ্যক্রমে ইরানের বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে কিছু ইতিবাচক ঘটনা ঘটছে। অদূর ভবিষ্যতে রাশিয়ায় ইরানের অন্তত দুটি ব্যাংকের শাখা স্থাপন করা হবে।

ইরানের কেন্দ্রীয় ব্যাংকের এই পদস্থ কর্মকর্তা এমন সময় এ খবর দিলেন যখন বুধবার রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক ‘ভিটিবি’ ইরানে তাদের দপ্তর খুলেছে।

মোহসেন কারিমি বলেন, ইরানে পুঁজি বিনিয়োগসহ বাণিজ্যের অন্যান্য সুবিধা চিহ্নিত করার লক্ষ্যে রাশিয়ার ব্যাংকটি ইরানে তাদের দপ্তর খুলেছে। তিনি বলেন, ইরানের কেন্দ্রীয় ব্যাংকও রাশিয়ায় ইরানের জন্য একই ধরনের সুযোগ খুঁজে বের করতে এদেশের ব্যাংকগুলোকে রাশিয়ায় দপ্তর খোলার জন্য উৎসাহিত করে যাচ্ছে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page