September 19, 2026, 1:10 pm
শিরোনামঃ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

রাজবাড়ীতে বিএনপির সঙ্গে যুবলীগ-ছাত্রলীগের সংঘর্র্ষে ১৫ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজবাড়ীতে বিএনপির সমাবেশ ও আওয়ামী লীগের শান্তি সমাবেশকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে যুবলীগ-ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাংবাদিকসহ উভয়পক্ষের ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন। পরবর্তীতে লাঠিচার্জ ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। রোববার (২০ মে) দুপুর ১২টার দিকে শহরের আদর্শ মহিলা কলেজের সামনে এ ঘটনা ঘটে।

এর আগে পূর্বনির্ধা‌রিত কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ী পৌরসভার সজ্জনকান্দা এলাকার বিএনপির সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাড়িতে নেতা-কর্মীরা জড় হতে শুরু করেন। পরে বিএনপির নেতা-কর্মীরা মিছিল নিয়ে বের হলে যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় দ‌লের ম‌ধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এতে অন্তত ১০ থেকে ১৫ জন আহত হন।

এ ঘটনার সংবাদ সংগ্রহের সময় এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি কাজী তানভীর মাহমুদ ও গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি খন্দকার রবিউল ইসলাম আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।

এ বিষয়ে সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অভিযোগ করে বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। এসময় রাজবাড়ী যুবলীগের সভাপতি শওকত হাসানের নেতৃত্বে যুবলীগ ও ছত্রলীগ হামলা চালায়। এতে আমাদের কয়েকজন নেতা-কর্মী আহত হন। পরবর্তীতে আমরা মিছিল নিয়ে বের হলে পুলিশ আমাদের ওপর হামলা চালায় এবং বেশ কয়েকজন নেতা-কর্মীকে আটক করে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, বিএনপির সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page