May 2, 2026, 10:10 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে মহান মহান মে দিবস পালিত রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : রাষ্ট্রপতি বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি : প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি কারা সেটি এখন প্রতিষ্ঠিত সত্য : আইনমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কুমির ও বিষধর সাপ মোতায়েন পরিকল্পনা ঘিরে তীব্র বিতর্ক কুড়িগ্রামের শ্বশুরবাড়িতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ২ জন আটক ময়মনসিংহে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা লক্ষ্য অর্জনে ইরানে আবারও হামলার হুমকি দিলো ইসরায়েল নোবেল শান্তি পুরস্কারের দৌড়ে ডোনাল্ড ট্রাম্প ; সমর্থন ইসরায়েল ও পাকিস্তানের ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব মার্কিন সিনেটে নাকচ
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে ব্রিজ ভেঙে বালু বোঝাই ট্রাক খালে ; চরম দুর্ভোগে ২০ গ্রামের মানুষ

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহে বালু বোঝাই একটি ট্রাক ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে চলাচলে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।
গত ২০ মে শনিবার ভোর রাতে শৈলকুপা উপজেলার খুলুমবাড়ীয়া-চরপাড়া নামক স্থানে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ব্রিজ ভেঙে প্রধান খালে মধ্যে পড়ে যায়।
এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় দুই পাশের কমপক্ষে ২০ গ্রামের মানুষের।
জানা যায়, সাধুহাটী-চামটিপাড়া মোড় থেকে খুলুমবাড়িয়া বাজারে যাওয়ার একমাত্র রাস্তা এটি। পানি উন্নয়ন বোর্ডের খালের ওপর ব্রিজটি ব্রিটিশ আমলে নির্মাণ হয়েছিল। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ব্রিজটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। রাস্তা ভুল করে বালু বোঝায় একটি ট্রাক লাঙ্গলবাঁধ যাওয়ার জন্য এ রাস্তায় যেয়ে ব্রিজের উপর উঠলে ব্রিজটি ভেঙে ট্রাক খালে পড়ে যায়।

এতে চরপাড়া, খুলুমবাড়ীয়া, মাদলা, নাদপাড়া, হাকিমপুর ও নলখোলাসহ ২০টি গ্রামের মানুষের থানা সদরের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। এখন এলাকার মানুষের থানা সদরের সঙ্গে যোগাযোগ করতে প্রায় ৫০ কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হচ্ছে।

এলাকার ইসলাম মিয়া জানান, বালু বোঝায় ট্রাকটি লাঙ্গলবাধ যাওয়ার উদ্দেশে রাস্তা ভুল করে ব্রিজ পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে আমরা মারাত্মক ভোগান্তিতে আছি। একই সঙ্গে স্কুলে যেতে শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান বলেন, আমরা ঘটনাটি শুনেছি। বালু বোঝায় ট্রাক পার হতে গিয়ে ব্রিজটি ভেঙে যায়। যতদ্রুত সম্ভব ব্রিজটি পুনর্র্নিমাণ করা যায় তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবগত করব।

তিনি আরও বলেন, ট্রাকটি সরানোর ব্যাপারে ব্যবস্থা নেয়া হচ্ছে। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page