September 17, 2026, 2:46 am
শিরোনামঃ
যশোরে এজলাস কক্ষ থেকে মামলার নথি চুরির দায়ে আইনজীবী আটক ভারতের সেফ হোমে থাকা ১৮ নারী ও শিশু বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন যশোরের হাটে বাজারে ভারতীয় ইলিশের সয়লাব ; ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা জাল দলিলের মাধ্যমে শার্শার বাগআঁচড়ার ফিলিং স্টেশন দখল চেষ্টার অভিযোগে আনোয়ার কারাগারে যশোর আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য চোরাই ইজিবাইকসহ আটক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে যুবককে কুপিয়ে হত্যা ৬ জনের যাবজ্জীবন কারাদন্ড

এম কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহ শহরের খাজুরা এলাকায় এক যুবককে শ্বাসরোধ ও কুপিয়ে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।

সোমবার (২২ মে) দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. বাহাউদ্দিন আহমেদ এ দন্ডাদেশ প্রদান করেন।

দন্ডিত ব্যক্তিরা হলেন- শৈলকুপা উপজেলার দক্ষিণ মনোহরপুর গ্রামের ছানাউল্লাহ মিয়ার ছেলে সাইফুল ইসলাম পাভেল, ঝিনাইদহ শহরের খাজুরা শেখপাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে আলো, খাজুরা জোয়ার্দ্দার পাড়ার জয়নাল আবেদিনের ছেলে আসলাম, আব্দুল মজিদ মন্ডলের ছেলে ইমরান, হাবিবুর রহমানের ছেলে সাদ্দাম ও পবহাটি এলাকার জামাল মোল্লার ছেলে রাসেল।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল খালেক বলেন, ২০১০ সালের ১৬ এপ্রিল হরিনাকুন্ডু উপজেলার বেড়বিন্নি গ্রামের যুবক রহমত উল্যাহ ওরফে খোকনকে জনৈক ব্যক্তি মোবাইলে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে। পরদিন সকালে শহরের খাজুরা এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওইদিনই নিহতের চাচা আব্দুর রাজ্জাক বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

মামলা দায়েরের পর তদন্ত শেষে পুলিশ ১০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয় তদন্ত কর্মকর্তা। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার মামলার রায ঘোষণা করেন।

রায়ে শহরের খাজুরা এলাকার সাইফুল ইসলাম পাভেল, আলো, আসলাম, ইমরান, সাদ্দাম ও রাসেলকে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করে বিচারক। একই সঙ্গে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এ মামলার অপর আসামি মাসুম, রিহাদ ও জামানকে বেকসুর খালাস দেয়া হয়েছে। দন্ডিতদের মধ্যে পাভেল, আলো ও রাসেল বর্তমানে পলাতক রয়েছে। এছাড়াও ফিরোজ নামে এক আসামির মৃত্যু হওয়ায় মামলা থেকে তাকে অব্যহতি দেয়া হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page