February 7, 2026, 6:20 am
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন :  ইসি আনোয়ারুল ইসলাম কল্যাণমুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির ৫১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা সুযোগ পেলে দুর্নীতির পাতা বা ডাল নয় ঘাড় ধরে টান দেবো : জামায়াতের আমির কেন্দ্র দখলে গেলে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে : মুফতি রেজাউল করীম আওয়ামী লীগের অনুপস্থিতিতে গোপালগঞ্জে বদলে যাচ্ছে ভোটের সমীকরণ ; রয়টার্সের প্রতিবেদন যশোরে পৃথক শিশু আদালতের উদ্বোধন ভোলায় বিএনপি-জামায়াত সংঘর্ষে ১০ জন আহত ওমানের মধ্যস্থতায় মাসকাটে ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু বিষয়ক আলোচনা শুরু পাকিস্তানে শিয়া মসজিদে বিস্ফোরণে ১৫ জন নিহত ; আহত ৮০ কৃত্রিম বুদ্ধিমত্তা টুল ‘সেকেন্ডের মধ্যে’ এপস্টাইনের ভুয়া ছবি তৈরি করতে পারে : গবেষণা
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরের যাদবপুর ইউনিয়ন পরিষদে ২ কোটি ১৬ লাখ টাকার বাজেট ঘোষণা

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য ২ কোটি ১৬ লাখ ২০৮৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। ২২ মে সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ চত্তরে বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ সালাউদ্দীন আহাম্মেদ।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ সালাউদ্দীন আহাম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট ঘোষনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা মেহেরুন নেছা, নাটিমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মাষ্টার, ইউনিয়ন পরিষদের সচিব শফিকুল ইসলাম, ইউপি সদস্য রাবেয়া খাতুন, হাজেরা বেগম, সুরাইয়া খাতুন, বাবুল সদ্দার, আসাদুল ইসলাম, মহিদুল ইসলাম, হামিদুল রহমান টুটুল, আরিফুল ইসলাম, নুর মোহাম্মদ সরকার, তামিম মিয়া, হাসানুজ্জামান প্রমুখ।

বাজেট ঘোষনা অনুষ্ঠানে যাদবপুর ইউনিয়নের সকল বীর মুক্তিযোদ্ধা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page