September 8, 2026, 1:18 pm
শিরোনামঃ
অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ভারত-বাংলাদেশ ইতিবাচক : সড়কমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা নওগাঁয় বাড়ির সামনে স্বর্ণকারকে হত্যা করে স্বর্ণ ও টাকা ছিনতাই চট্টগ্রামে দুই শিশুর পেটের ভেতর মিলল ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের ফিলিস্তিনিদের তাৎক্ষণিক সুরক্ষা নিশ্চিতের দাবি আরব লীগের মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি
এইমাত্রপাওয়াঃ

ইসরাইল-বিরোধী প্রতিরোধ আন্দোলনের প্রধান পৃষ্ঠপোষক ইরান : হামাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানকে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে লড়াইরত ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর প্রধান পৃষ্ঠপোষক হিসেবে অভিহিত করেছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। ফিলিস্তিনি জনগণের মুক্তির আন্দোলনে ইরান অকুণ্ঠ সমর্থন জানিয়ে যাচ্ছে বলেও এটি উল্লেখ করেছে।

গাজা-ভিত্তিক প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো প্রধান ও সাবেক ফিলিস্তিনি প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া গতকাল (সোমবার) এক বার্তায় এ মন্তব্য করেন। তিনি ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানির কাছে ওই বার্তা প্রেরণ করেন।

বার্তায় হানিয়া ইরানকে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো বা সার্বিকভাবে প্রতিরোধ অক্ষের একটি ইস্পাতকঠিন স্তম্ভ বলে বর্ণনা করেন।তিনি বলেন, ইরানের পৃষ্ঠপোষকতা ছাড়া মার্কিন আধিপত্যবাদ ও ইহুদিবাদী শত্রুর বিরুদ্ধে ফিলিস্তিনিদের লড়াই সম্ভব ছিল না।

সম্প্রতি ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকায় ইরানের সমর্থনপুষ্ট ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল-কুদস ব্রিগেডের ওপর ভয়াবহ বিমান হামলা চালায়। এতে ওই ব্রিগেডের অন্তত পাঁচ কমান্ডার শহীদ হন।

ইরানি জেনারেলকে লেখা বার্তায় হানিয়া বলেন, ইহুদিবাদী ইসরাইল ভেবেছিল তারা আল-কুদস ব্রিগেডের কমান্ডারদের হত্যা করে ফিলিস্তিনি জনগণকে ভয় দেখাতে পারবে। কিন্তু দখলদার সরকার মারাত্মক ভুলের মধ্যে রয়েছে।ফিলিস্তিনি সংগ্রামীদের রক্ত যত বেশি ঝরবে ইসরাইল বিরোধী সংগ্রাম তত বেশি চাঙ্গা হবে।হামাসের পলিটব্যুরো প্রধান তার বার্তায় আরো বলেন, ইসরাইল ভেবেছিল গাজায় হামলা চালিয়ে সে তার অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট থেকে মুক্তি পাবে। কিন্তু বাস্তবে ফল উল্টো হয়েছে।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page