September 17, 2026, 2:47 am
শিরোনামঃ
যশোরে এজলাস কক্ষ থেকে মামলার নথি চুরির দায়ে আইনজীবী আটক ভারতের সেফ হোমে থাকা ১৮ নারী ও শিশু বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন যশোরের হাটে বাজারে ভারতীয় ইলিশের সয়লাব ; ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা জাল দলিলের মাধ্যমে শার্শার বাগআঁচড়ার ফিলিং স্টেশন দখল চেষ্টার অভিযোগে আনোয়ার কারাগারে যশোর আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য চোরাই ইজিবাইকসহ আটক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে কৃষকের ক্ষেতের পটল গাছ কেটে সাবাড়

এম কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জে কৃষকের এক বিঘা জমির ধরন্ত পটল  ক্ষেত কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা।

সোমবার মধ্য রাতে উপজেলার বারবাজার পিরোজপুর গ্রামের কৃষক রুহুল আমিনের  ক্ষেতে এ ঘটনা ঘটে। এতে ওই কৃষকের প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।

ক্ষতি গ্রস্ত কৃষক জানান, সোমবার তার পটল  ক্ষেতে কাজ শেষে বাড়ি  ফেরেন। মঙ্গলবার সকালে  ক্ষেতে গিয়ে দেখেন কিছু পটল গাছের মাথা শুকিয়ে নুইয়ে পড়েছে। এরপর  ক্ষেতের মাঝে গিয়ে দেখতে পান তার সব গাছের গোড়া কেটে দেয়া হয়েছে।

তিনি আরও জানান, পটল ধরার পর সবেমাত্র তিন হাট পটল বিক্রি করেছেন। কে বা কারা শত্রুতাবশত তার  ক্ষেতের পটল গাছ কেটে সাবাড় কওে দিয়েছে। এতে তার প্রায় আড়াই লাখ টাকার উপরে ক্ষতি হয়েছে। পরে তিনি স্থানীয়দের পরামর্শে বিষয়টি উপজেলা কৃষি কর্মকর্তাকে অবহিত করেন।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি বলেন, কৃষকের ক্ষেতের পটল গাছ কাটার ঘটনাটি দুঃখজনক। তিনি ওই কৃষককে থানায় অভিযোগ করার পরামর্শ  দেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page