April 17, 2026, 11:31 am
শিরোনামঃ
আজ রাতে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : স্থানীয় সরকার মন্ত্রী দেশে হামের প্রকোপ কিছুটা কমেছে : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে : শিক্ষামন্ত্রী ঝিনাইদহের শৈলকুপায় বাকিতে চা না দেওয়াই দুই পক্ষের সংঘর্ষে ১২ জন আহত রাজশাহীতে চাঁদা না দেওয়ায় মুদি দোকানিকে হত্যা মুষ্টিমেয় স্বৈরশাসক যুদ্ধ দিয়ে পৃথিবীকে ধ্বংস করছে : পোপ হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসবে ইসরায়েল-লেবানন : ট্রাম্প হরমুজ থেকে মাইন অপসারণে লিটোরাল কমব্যাট শিপ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে ট্রিগারে আবার আঙুল রাখবো : হিজবুল্লাহ
এইমাত্রপাওয়াঃ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিতে রাজবাড়ীতে রাজশাহীর চাঁদসহ বিএনপির ৫ নেতার নামে মামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি, উসকানিমূলক এবং মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে রাজবাড়ীতে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদসহ বিএনপির পাঁচ নেতা এবং অজ্ঞাত ২০-৩০ জনকে আসামি করে মামলা হয়েছে।

বুধবার (২৪ মে) বেলা ১২টার দিকে রাজবাড়ীর ২নং আমলি ম্যাজিস্ট্রেট মো.ইকবাল হোসেনের আদালতে এ মামলাটি দায়ের করেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু। মামলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ২০ কোটি টাকার মানহানি হয়েছে বলে দাবি করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী মো. রফিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপুসহ জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা আদালত প্রাঙ্গণে যান।

মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে ১নং আসামি করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক হোসেন বুলবুল, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নাদিম মোস্তফাসহ অজ্ঞাত ২০/৩০ জন।

মামলা সূত্রে জানা গেছে, গত ১৯ মে বিকেলে রাজশাহীর পুটিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে বিএনপির জনসভায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক বক্তব্য প্রদানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে যে বক্তব্য দেন, তা ওইদিন সন্ধ্যা ৭টার দিকে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পেয়ে মর্মাহত ও অপমানিত হন। এ বক্তব্যে রাজবাড়ীর অসংখ্য আওয়ামী লীগ নেতাকর্মীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় এবং তারা অপমান বোধ করেন। ওই বক্তব্যের পর থেকে আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মী আতঙ্কে দিন কাটাচ্ছেন। এ বক্তব্যে বাংলাদেশে বড় ধরনের অরাজকতা সৃষ্টিসহ নাশকতামূলক কর্মকাণ্ড ঘটতে পারে। তাছাড়া বিভিন্ন মাধ্যমে বিএনপি নেতার বক্তব্য প্রচার হওয়ায় মানহানি হয়েছে। মানহানির ঘটনায় ২০ কোটি টাকা উল্লেখ করা হয়েছে।

মামলার সাক্ষী হিসেবে চারজনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন- জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক নজরুল ইসলাম খান, হারুনর রশীদ মানিক, বি এম এহতেশাম ও কালুখালি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনায়েত শেখ।

এ ব্যাপারে মামলার বাদী শেখ সোহেল রানা টিপু বলেন, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির পর সারা দেশে স্বতঃস্ফূর্তভাবে বিক্ষুব্ধ মানুষ হুমকিদাতার বিচার চাচ্ছে। প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা ও কবরস্থানে পাঠানোর হুমকি জাতিসহ বিশ্ববিবেক মানে না। প্রধানমন্ত্রীকে হত্যা করতে বিএনপির যে নীলনকশা রয়েছে তা ফাঁস হয়ে গেছে। এজন্য আমরা আইনের দারস্থ হয়ে বিচার চেয়েছি। আশা করি আদালতে সুষ্ঠু বিচার পাব।

বাদীপক্ষের আইনজীবী মো. রফিকুল ইসলাম বলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু বাদী হয়ে রাজশাহী বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদসহ পাঁচজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ২০/৩০ জনকে আসামি করে তাদের বিরুদ্ধে ২০ কোটি টাকার মানহানির মামলা করেছেন।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page