September 19, 2026, 11:21 am
শিরোনামঃ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

গাইবান্ধায় স্বর্ণালঙ্কারসহ জ্বিনের বাদশাচক্রের দুই সদস্য গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বহুল আলোচিত জ্বিনের বাদশা চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রতারণা করে নেয়া স্বর্ণালঙ্কার ও নগদ ৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৬ মে) দুপুরে গোবিন্দগঞ্জ থানায় এক প্রেস ব্রিফিং-এর মাধ্যমে বিষয়টি জানান গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইবনে মিজান।

গাইবান্ধা জেলা পুলিশ উদ্ধারকৃত স্বর্ণালঙ্কার ও নগদ টাকা এবং প্রতারণার কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোনসহ গ্রেপ্তার আসামিদের উপস্থিত করে থানা প্রাঙ্গণে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে।

প্রেস ব্রিফিং-এ জানানো হয়, দীর্ঘ দিন ধরে এই চক্রটি গভীর রাতে মোবাইল ফোনের মাধ্যমে জ্বিনের বাদশা সেজে বিভিন্ন মানুষকে গুপ্তধন পাইয়ে দেয়ার প্রলোভনে প্রতারিত করে আসছিলো। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন মসজিদ ও মাজারের উন্নয়নের জন্য নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান সামগ্রী হাতিয়ে নিতো।

এমনই একটি ঘটনায় প্রতারিত বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার এক ব্যক্তির মামলার সূত্র ধরে প্রযুক্তির সাহায্যে গত বৃহস্পতিবার (২৫ মে) দিবাগত রাত রাত সোয়া ২টায় দুই প্রতারককে গ্রেপ্তার করে গোবিন্দগঞ্জ থানার পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার মথুরাপুর গ্রামের দুলু মিয়ার ছেলে মোর্শেদুল ইসলাম (৩২) ও মালাধর কালিপাড়া গ্রামের রেজবর আলীর ছেলে জাহিদুল ইসলাম (৫০)। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি স্বর্ণালঙ্কার, নগদ ৮ হাজার টাকা ও প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এরপর আসামীদের আদালতে প্রেরণ করা হয়।

প্রেস ব্রিফিং-এ সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম, পুলিশ উপপরিদর্শক (নি:) সুজন কবির ও রাশেদুল ইসলাম।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page