August 1, 2026, 1:08 am
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের কালীগঞ্জের মাদক সম্রাজ্ঞী লাল ভানু আটক

এম কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জে ১২ মাদক মামলার আসামী মাদক সম্রাজ্ঞী লাল ভানু (৫৬) কে আবারো ফেন্সিডিলসহ আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৬ মে) দুপুরে শহরের শিবনগর ভাটা পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। সে ওই গ্রামের মৃত. কুদ্দুস মোল্ল্যার মেয়ে।

কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রহিম মোল্ল্যা জানায়, মাদক  বেচাকেনা চলছে এমন সংবাদের ভিত্তিতে দুপুর দেড় টার দিকে থানার পুলিশ পৌর এলাকার শিবনগর গ্রামে এক অভিযান চালায়। সেখানে একটি ইটভাটার সামনে থেকে লাল ভানুকে আটক করা হয়। এ সময় তার হাতে থাকা একটি বাজারের ব্যাগ তল্লাশী করে ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয। তাকে কালীগঞ্জ থানায় আনার পর মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে বিকালে ঝিনাইদহ আদালতে পাঠানো হয়।

পুলিশ আরও জানায় আটক লালভানু একজন চিহ্নিত নারী মাদক কারবারী। তার বিরুদ্ধে বিভিন্ন থানাতে প্রায় এক ডজন মাদকের মামলা  রয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page