September 8, 2026, 1:17 pm
শিরোনামঃ
অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ভারত-বাংলাদেশ ইতিবাচক : সড়কমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা নওগাঁয় বাড়ির সামনে স্বর্ণকারকে হত্যা করে স্বর্ণ ও টাকা ছিনতাই চট্টগ্রামে দুই শিশুর পেটের ভেতর মিলল ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের ফিলিস্তিনিদের তাৎক্ষণিক সুরক্ষা নিশ্চিতের দাবি আরব লীগের মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি
এইমাত্রপাওয়াঃ

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েলি বসতি স্থাপনকারী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি এক বসতি স্থাপনকারীর হাতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় হেবরনের দক্ষিণে শুক্রবার এ ঘটনা ঘটে। এসব জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, হেবরনের দক্ষিণে ২৮ বছর বয়সী আলা কায়সিয়ারকে গুলি করে হত্যা করেছে দখলদাররা।

তবে ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা। দেশটির সামরিক বাহিনী জানায়, তেনে ওমারিম বসতিতে ফিলিস্তিনি ব্যক্তিটি এক বাসিন্দাকে ছুরিকাঘাত করার চেষ্টা করেছিল। একজন সশস্ত্র বেসামরিক লোক তখন তাকে গুলি করে।

অধিকৃত ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপন আন্তর্জাতিক আইনে অবৈধ।

সামরিক বাহিনী বলেছে, হামলাকারীকে ‘পরাস্ত’ করা হয়েছে। এ ঘটনায় ইসরায়েলি কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

ইসরায়েলি মিডিয়া বলছে, ইহুদিদের শাভুত উৎসবের প্রার্থনায় বসতিতে লোকজন জড়ো হওয়ার সময় ঘটনাটি ঘটে। সাইটটির নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে, একজন ফিলিস্তিনি পুরুষ একটি গেটের নিচে হামাগুড়ি দিচ্ছে এবং ছুরি হাতে বসতিতে ঢুকছে। ভিডিওটিতে কথিত ছুরিকাঘাতের চেষ্টা বা লোকটিকে গুলি করা হয়েছে, তা দেখানো হয়নি।

কায়সিয়ার এক আত্মীয় রয়টার্স নিউজ এজেন্সিকে বলেন, ‘৯ ভাইবোনের মধ্যে সবার ছোট ছিলেন কায়সিয়ার। সে কোনও সশস্ত্র গোষ্ঠীর সদস্য ছিল না’।

তিনি বলেন, ‘আমার ভাই মুরাদ এবং আমার স্বামী একটি অবৈধ বসতিতে গুলি চালানো এবং তিনজনকে আহত করার অভিযোগে ১৭ বছর ইসরায়েলি কারাগারে থাকার পর ছয় মাস আগে মুক্তি পান’।

কোনও সশস্ত্র গোষ্ঠী কায়সিয়ারকে সদস্য বলে দাবি করেনি।

এক বছরেরও বেশি সময় ধরে ইসরায়েলি-ফিলিস্তিনি সংঘাতে সহিংসতা বেড়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে ১৪০ জনেরও বেশি ফিলিস্তিনি এবং কমপক্ষে ১৯ ইসরায়েলি ও বিদেশি নিহত হয়েছে সহিংসতায়। সূত্র: আল জাজিরা 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page