April 18, 2026, 10:22 pm
শিরোনামঃ
দুই বছরেও চালু হয়নি ঝিনাইদহের মহেশপুরের ভৈরবা সরকারি হাসপাতাল ; চিকিৎসা সেবা থেকে বঞ্চিত সীমান্তবাসী সময়মতো হামের টিকা না দিয়ে বিগত দুই সরকার ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী আগামী ২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু : শিক্ষামন্ত্রী ক্যাডেটদের মাধ্যমে সমুদ্রপথে এগিয়ে যাবে বাংলাদেশ : নৌমন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন খুলনায় নিজ রাইফেলের গুলিতে পুলিশ সদস্যের আত্মহত্যা ভোলায় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা চুক্তি না হলে আমাদের আবার বোমা ফেলতে হবে : ট্রাম্প পারমাণবিক বিজ্ঞানীদের মৃত্যু ও নিখোঁজে যুক্তরাষ্ট্রে উদ্বেগ লেবাননে হলুদ রেখা নির্ধারণ করছে ইসরায়েলি বাহিনী
এইমাত্রপাওয়াঃ

যশোরের বেনাপোলে ১৭ স্বর্ণের বারসহ যুবক আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতে পাচারের সময় যশোরের শার্শার বেনাপোল সীমান্ত থেকে ১৭ স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিজিবি। শনিবার (২৭ মে) দুপুরে খলশী বাজার থেকে বোনাপোল পোর্ট থানার বারোপোতা গ্রামের আবু সাঈদের ছেলে মিকাইল হোসেনকে (৩০) আটক করা হয়।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল জানান খলশী বাজার এলাকা দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের বার পাচার হচ্ছে জানতে পেরে বিজিবি অভিযান চালায়। পাচারকারী বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় টহল দলের সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করে। পরে ক্যাম্পে নিয়ে তার শরীর তল্লাশি করে কোমরে বাঁধা অবস্থায় ১৭ পিস স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ২ কেজি ৮২৯ গ্রাম এবং বাজারমূল্য ২ কোটি ৮২ লাখ টাকা ৯০ হাজার টাকা।

তিনি আরও জানান, আটক মিকাইলকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। জব্দ করা বারগুলো যশোর কাস্টমসের ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page