March 27, 2026, 3:27 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

কেউ হারেনি ; বিজয় হয়েছে তুরস্কের : ঐতিহাসিক ভাষণে এরদোয়ান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান ঐতিহাসিক ভাষণে তার নেতৃত্বের প্রতি আস্থা রাখার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এ সময় তিনি জাতীয় লক্ষ্য ও স্বপ্ন পূরণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

প্রেসিডেন্ট নির্বাচনের পরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তার বিজয়কে গণতন্ত্রের বিজয় হিসেবে অভিহিত করেছেন এরদোগান।

আঙ্কারায় প্রেসিডেন্ট ভবন প্রাঙ্গণে জড়ো হওয়া লাখ লাখ মানুষের সামনে বক্তব্য রাখতে গিয়ে প্রেসিডেন্ট এরদোগান ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নির্বাচনে প্রকৃত বিজয়ী হচ্ছেন সাড়ে আট কোটি তুর্কি নাগরিক এবং তুর্কি গণতন্ত্র।

সমর্থকদের উদ্দেশে এরদোগান বলেন, আমরাই একমাত্র বিজয়ী নই, তুরস্কের বিজয় হয়েছে, আমাদের গণতন্ত্র বিজয়ী হয়েছে। আজ কেউ হারেনি। সবাই জিতেছে, দেশের ৮৫ মিলিয়ন মানুষ জিতেছে।

এদিকে, তুরস্কের সুপ্রিম ইলেকশন কাউন্সিলের (ওয়াইএসকে) চেয়ারম্যান এরদোগানের পুনর্নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। আঙ্কারায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এরদোগান দ্বিতীয় দফার নির্বাচনে বিরোধী প্রার্থী কামাল কিলিচদারোগলুকে পরাজিত করে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page