September 19, 2026, 8:51 am
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

নড়াইলের ডাকাত গ্রেফতারের কারণে গ্রামপুলিশকে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নড়াইলের লোহাগড়া উপজেলার কুমড়ি এলাকায় গ্রামপুলিশ বকুল শেখকে (৪২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার বাড়ির পাশে এ ঘটনা ঘটে। নিহত বকুল কুমড়ি গ্রামের বদির শেখের ছেলে। বকুলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম পাওয়া গেছে।

নিহতের ছেলে রাজিব শেখ বলেন, খুনিরা আগে থেকে ওত পেতে ছিল। এ হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত বাবা তাদের নাম বলে গেছেন। কুমড়ি গ্রামের পাগল ও আয়নালের পরিবারের লোকজন আমাদের শত্রু মনে করত। ওরা দু’জন ডাকাতি করতো। পুলিশ ওদের গ্রেফতার করলে ওরা প্রামপুলিশ হিসেবে বাবার দোষ দিতো। এ কারণে পাগলের ছেলে আজমল, আয়নাল শেখ, হোসেন শেখ, রুবেল, মাহমুদ, ইয়ামিনসহ তাদের লোকজন বাবাকে কুপিয়ে হত্যা করেছে। বিষয়টি পুলিশকে অবগত করা হয়েছে।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সুব্রত জানান, হাসপাতালে আনার আগেই বকুল শেখের মৃত্যু হয়েছে।

দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিন বলেন, রোববার সকালে পরিষদের মিটিং ছিল। বকুল শেখ দায়িত্ব পালন করে বাড়িতে যাওয়ার পর সন্ধ্যায় তাকে হত্যা করা হয়েছে।

লোহাগড়া থানার ওসি নাসির উদ্দিন জানান, গ্রামপুলিশ বকুল শেখ হত্যা রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। কে বা কারা হত্যাকান্ডের সঙ্গে জড়িত তা তদন্ত করা হচ্ছে।

এদিকে, জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরী এবং পুলিশ সুপার সাদিরা খাতুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page