May 5, 2026, 6:42 pm
শিরোনামঃ
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৯ মে সোমবার সকালে মহেশপুর উপজেলার এসবিকে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে মা দিবস অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠিত মা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ ৩ আসনের এমপি শফিকুল আজম খাঁন চঞ্চল।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, প্রবীন শিক্ষাবিদ এটিএম খাইরুল আনাম ও উপজেলা মহিলা বিষয়ক অফিসার মুন্সি ফিরোজা সুলতানা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার মনোরঞ্জন বিশ্বাস।
আলোচনা অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী নারী, জয়িতা, সংবাদকর্মী, বিভিন্ন এনজিও প্রতিনিধিসহ শতাধিক মা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page