September 19, 2026, 7:57 am
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জে মুক্তিপণ না পেয়ে শিশুকে হত্যা ; ৩ জনের মৃত্যুদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জের টেকপাড়া এলাকার ৩ বছরের শিশু জুইকে অপহরণের পর হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন। এসময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

আসামিরা হলেন শাহজালাল, আশরাফুল ও জাকির হোসেন। তারা কুড়িগ্রামের বুরুঙ্গামারী উপজেলার বাসিন্দা। রূপগঞ্জে তারা ভাড়া থাকতেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী রকিব উদ্দিন জানান, ২০১৮ সালের ১৮ অক্টোবর ভোরে নিজ বাড়ি থেকে শিশু জুই আক্তারকে অপহরণ করে ওই তিন আসামি। এরপর শিশুটিকে জীবিত ফেরত দিতে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তপণ না পেয়ে শিশু জুইকে হত্যা করে তারা।

পরদিন সকালে বাড়ির পাশের বালুর মাঠে শিশু জুইয়ের হাত-পা বাঁধা অবস্থায় বস্তাবন্দি লাশ পাওয়া যায়। এ ঘটনায় শিশুটির বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে হত্যা মামলা করেন।

পুলিশ আসামিদের গ্রেপ্তারের পর বেড়িয়ে আসে তারা ছিলেন ওই শিশুটির বাড়ির ভাড়াটিয়া। পরবর্তী দুই আসামি জবানবন্দিতে শিশুটিকে হত্যার কথা স্বীকার করেন।

মামলাটিতে ৬ জনের সাক্ষ্য শেষে আজ আদালত তিন আসামির মৃত্যুদণ্ডের আদেশ দেন।

রায়ে সন্তুষ্ট বলে জানিয়েছে শিশুটির পরিবারসহ মামলার বাদী। আসামিদের এ রায় দ্রুত কার্যকরের দাবি তাদের।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page