September 19, 2026, 7:58 am
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

বগুড়ায় গোয়েন্দা পুলিশ সেজে অটোরিকশা ছিনতাই ; গ্রেপ্তার ৭

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গোয়েন্দা পুলিশ পরিচয়ে অটোরিকশা ছিনতাই চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে বগুড়ার সোনাতলা থানা পুলিশ। একই সঙ্গে ছিনতাই হওয়া তিনটি অটোরিকশাও উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৯ মে) দুপুরে বগুড়ার সোনাতলা থানা চত্তরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ।

এর আগে গত শনিবার নিলু ফকির নামে এক অটোচালক গাবতলীর নারুয়ামালা থেকে সোনাতলায় এলে ছিনতাইয়ের শিকার হন। পরে তার তথ্যের ভিত্তিতে অভিযানে নামে পুলিশ। পরের দিন রোববার রাতভর অভিযান চালিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও ফুলছড়ি এলাকা থেকে সাতজনকে গ্রেপ্তার করে তারা।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. জাকির, এনামুল, জনি, নাজমুল, মহির, জীবন ও সোহেল। তারা বগুড়ার কাহালু, সোনাতলা এবং গাইবান্ধার ফুলছড়ির বাসিন্দা।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ বলেন, নিলু ফকির নিজের অটো নিয়ে সোনাতলার গনিয়ারকান্দি এলাকায় এলে কয়েকজন তার পথ রোধ করে। তারা নিজেদের ডিবি (গোয়েন্দা শাখা) পুলিশ পরিচয় দিয়ে অটোরিকশাটি আটক এবং চালককে মারধর করে।

পরে হাত-পা বেঁধে নিলু ফকিরকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে সোনাতলার বিভিন্ন এলাকায় ঘুরানো হয়। পরে তাকে বুড়ারদহ ব্রিজের পাশে ফেলে রেখে যায়। সেখান থেকে উদ্ধার হলে নিলু ফকিরের কাছে ঘটনা জানতে পেরে মাঠে নামে পুলিশ।

জেলা পুলিশের এ কর্মকর্তা জানান, অভিযানে গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও ফুলছড়ি এলাকা থেকে আন্তঃজেলা ছিনতাই চক্রের ওই ৭ সদস্যকে আটক করা হয়। তাদের কাছে ছিনতাইয়ে ব্যবহৃত রশি, তিনটি বার্মিজ চাকু, মরিচের গুড়া পাওয়া যায়।

তাদের দেয়া তথ্যে ফুলছড়ি উপজেলায় নিলু ফকিরের অটোসহ মোট তিনটি অটোরিকশা উদ্ধার করে পুলিশ।

আব্দুর রশিদ বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বগুড়ার বিভিন্ন থানায় ছিনতাই-মাদকসহ একাধিক মামলার হদিস মিলেছে। এছাড়া বগুড়াসহ পার্শ্ববর্তী এলাকায় বিভিন্ন সময় ডিবি পুলিশ পরিচয়সহ বিভিন্ন কৌশলে ইজিবাইকসহ এরকম যানবাহন ছিনতাই করতো তারা। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এসব জানিয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page