August 1, 2026, 4:11 am
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

যশোরের শার্শা সীমান্তে বিজিবি দেখে দেড় কোটি টাকার স্বর্ণ ফেলে পালালো পাচারকারী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতে পাচারকালে যশোরের শার্শা উপজেলার পাঁচ ভূলাট সীমান্ত থেকে এক কেজি ৬৩১ গ্রাম ওজনের ১৪ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। এ সময় পাচারকারীকে আটক করতে পারিনি তারা।

বুধবার (৩১ মে) রাত ১১টার দিকে বিজিবির একটি অভিযানিক দল অভিযান চালিয়ে স্বর্ণের চালানটি আটক করে। বিষয়টি নিশ্চিত করার খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট. কর্নেল তানভীর রহমান।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শার্শা সীমান্ত বিজিবি’র খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল সীমান্তবর্তী পাঁচভূলাট গ্রামস্থ সাহেবের আম বাগানে গোপনীয়তার সঙ্গে অবস্থান নেয়। কিছুক্ষণ পর টহলদল এক ব্যক্তিকে সীমান্তের দিকে আসতে দেখে এবং নিকটবর্তী আসলে তাকে থামতে বলে।

উক্ত ব্যক্তি না থেমে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি টহল দল তাকে ধাওয়া করলে সে সঙ্গে থাকা মোড়ানো একটি গামছা ইছামতি নদীর তীরে ফেলে নদী সাঁতরে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি টহল দল গামছাটি তল্লাশি করে এক কেজি ৬৩১ গ্রাম ওজনের ১৪ পিস স্বর্ণের বার উদ্ধার করে। উক্ত স্বর্ণের বারগুলো গামছার ভেতরে কস্টেপ দ্বারা পেচানো অবস্থায় কায়দায় লুকায়িত ছিল। যার সিজার মূল্য ১ কোটি ৪০ লাখ টাকা।

চালানটি ট্রেজারিতে জমা দেয়া হবে বলে জানান বিজিবি কর্মকর্তা।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page