September 19, 2026, 7:57 am
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

সুনামগঞ্জে অস্ত্র দিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন যুবক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুনামগঞ্জের শান্তিগঞ্জে ইশাকপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষেকে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে এক যুবক নিজেই ফেঁসে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

অভিযুক্ত যুবক বুরহান উদ্দিন তেরাই (৪৫) উপজেলার দরগাপাশা ইউনিয়নের ইশাকপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।

বৃহস্পতিবার (১ জুন) দুপুরে বুরহান উদ্দিন তেরাইকে আদালতে পাঠানো হয়েছে।

শান্তিগঞ্জ থানা ওসি মো. খালেদ চৌধুরী জানান, বুধবার (৩১ মে) রাতে থানায় সংবাদ আসে শান্তিগঞ্জ থানা এলাকার ইশাকপুর এলাকার বুরহান উদ্দিন তেরাই তার বাড়িতে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল বাহার জামান উদ্দিনকে অস্ত্রসহ আটক করে রাখা হয়েছে। এমন সংবাদের পেয়ে বুধবার রাতে এলাকায় অভিযান চালায় শান্তিগঞ্জ থানা পুলিশ। অভিযানকালে উপ-পুলিশ পরিদর্শক অনুপম দেবনাথ, মোহন রায়, মোহাম্মদ শফিউল ইসলামসহ সঙ্গীয় ফোর্সরা ইশাকপুর এলাকার বুরহান উদ্দিন তেরাইয়ের বাড়িতে গেলে তিনি প্রতিপক্ষের জামাল উদ্দিনকে পুলিশের কাছে সোপর্দ করে এবং তার কাছ থেকে একটি দেশীয় পাইপগান ও মোবাইল ফোন উদ্ধার করে দেয় আইন-শৃঙ্খলা বাহিনীকে দেয়। এ সময় সন্দেহের বশে থানা পুলিশ বুরহান উদ্দিন তেরাইকে জিজ্ঞাসাবাদ শুরু করতেই তিনি অসঙ্গতিপূর্ণ কথা শুরু করেন। একপর্যায়ে বুরহান উদ্দিন তেরাই থানা পুলিশের কাছে স্বীকার করে পূর্ব বিরোধের কারণে জামাল উদ্দিনকে অস্ত্র মামলায় ফাঁসানোর জন্য এ ঘটনা পরিকল্পিতভাবে করা হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, বেশ কয়েক দিন থেকে দুই লন্ডন প্রবাসীর মধ্যে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page