August 1, 2026, 4:11 am
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে স্বর্ণ চোরাচালান মামলায় একজনের ১০ বছর কারাদন্ড

বশির আলমামুন, চট্টগ্রাম : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের দুবাই থেকে আসা মোহাম্মদ হোসাইন নামে এক যাত্রীর কাছ থেকে ৮২টি স্বর্ণের বার উদ্ধারের মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।  বৃহস্পতিবার (১ জুন) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও স্পেশাল ট্রাইবুন্যাল-৮ এর বিচারক শরীফুল আলম ভূঁঞা এই রায় দেন। মোহাম্মদ হোসাইন (৩৮), আনোয়ার উপজেলার গহিরা দোবাশীরহাট এলাকার আহমদুর রহমানের ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ  বলেন, নয় বছর আগের স্বর্ণ চোরাচালান মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি মোহাম্মদ হোসাইনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। আসামি জামিনে গিয়ে পলাতক রয়েছে। আদালতে ৮ জনের সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।

মামলার নথি থেকে জানা যায়, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২০১৪ সালের ৩০ অক্টোবর সকালে দুবাই থেকে একটি ফ্লাইট চট্টগ্রামে আসেন মোহাম্মদ হোসাইন। বিমানবন্দর ছাড়ার আগে তাঁর কাছে শুল্ক আরোপযোগ্য কোনো পণ্য নেই বলে ঘোষণা দেন।

ইমিগ্রেশন সম্পন্নের পর ব্যাগেজ নিয়ে কাস্টমসের গ্রীণ চ্যানেল অতিক্রম করে চলে যাওয়া সময় দেহ তল্লাশি করে দুইটি কাপড়ের বেলটের ভিতর থেকে ৮২টি স্বর্ণের বার উদ্ধার করেন। এসব বারের ওজন ৯ কেজি ৫৬৪ গ্রাম। এ ঘটনায় আসামির বিরুদ্ধে নগরের পতেঙ্গা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়। ২০১৫ সালের ২০ মার্চ আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা। একই বছরের ২৯ সেপ্টেম্বর আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page