September 19, 2026, 7:13 am
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

হবিগঞ্জের বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরির হিড়িক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হবিগঞ্জের মাধবপুরে বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরির হিড়িক পড়েছে। তালা দিয়েও  রক্ষা করা যাচ্ছে না ট্রান্সফর্মার। সংঘবদ্ধ একটি চক্র ট্রান্সফর্মারের ভেতরের মূল্যবান তামার তারের জন্য এমন অপকর্ম করছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে কৃষক বদু মিয়ার সেচ প্রকল্প থেকে এবং একই এলাকার কাজী মোশারফ হোসেনের দু’টি ১৫ কেভি ট্রান্সফর্মার চুরি হয়েছে। কয়েকেদিন আগে চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা গ্রামের মুক্তিযোদ্ধা ফজল মিয়া, ফরহাদ হোসেন মাস্টার ও  সাইফুল ইসলামের ট্রান্সফর্মার চুরি হয়। একটি সংঘবদ্ধ চোর চক্র বৈদ্যুতিক খুঁটি থেকে রাতের আধারে ট্রান্সফর্মার নামিয়ে ভেতর থেকে তামার তার নিয়ে বাকি সবকিছু ফেলে যাচ্ছে। এতে গ্রাহকদের প্রতিনিয়ত বিড়ম্বনায় পড়তে হচ্ছে। বিভিন্ন এলাকায় তালা লাগিয়েও রক্ষা করা যাচ্ছে না বৈদ্যুতিক ট্রান্সফর্মার। পুনরায় ট্রান্সফর্মার সংযোজন করতে হলে গ্রাহককে পল্লি বিদ্যুৎ অফিস থেকে ট্রান্সফর্মার কিনে আনতে হবে।

পল্লি বিদ্যুৎ মাধবপুর জোনাল অফিসের এজিএম সৈয়দ আজহারুল ইসলাম বলেন, মে মাসে উপজেলার পাটুলী, বুল্লা ও আদাঐর থেকে ৫টি ট্রান্সফর্মার চুরি হয়েছে। চোর চক্রের সদস্যরা ট্রান্সফর্মারের ভেতরের তামার তারটুকুই নিয়ে নষ্ট করছে প্রায় ৫০ হাজার টাকার মালামাল (যেমন-ভেতরের মূল্যবান ট্রান্সফর্মার অয়েল, মূল্যবান কোর, ট্রান্সফর্মার বডিসহ কিছু যন্ত্রপাতি), যা তারা বিক্রি করতে পারে না। পুনরায় এগুলো কোনো কাজেও লাগানো যায়না। একটি ১৫ কেভি ট্রান্সফর্মারের মূল্য ৭৯ হাজার ২৬৬ টাকা। প্রথমবার চুরি হলে অর্ধেক এবং দ্বিতীয়বার চুরি হলে ট্রান্সফর্মারের পুরো মূল্য গ্রহককে পরিশোধ করতে হয়।

পল্লি বিদ্যুৎ তেলিয়াপাড়া জোনালের এজিএম কাইজার নূর বলেন, গত এক বছরে এই এলাকা থেকে শতাধিক বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি হয়েছে। ইদানীং ট্রান্সফর্মার চুরি বৃদ্ধি পেয়েছে। ট্রান্সফর্মার রক্ষায় পুলিশসহ গ্রাহকদের আরও সচেতন হতে হবে ।

মাধবপুর থনার ওসি আব্দুর রাজ্জাক বলেন, ট্রান্সফর্মার চুরির সঙ্গে জড়িত মাঝিসাইল গ্রামের মুর্শেদ মিয়া নামে একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page