August 1, 2026, 5:27 am
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের কালীগঞ্জে স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে কিশোরীর অনশন

এম কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া এলাকায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে বসেছেন এক কিশোরী। শুক্রবার (২ জুন) সকাল থেকে ওই কিশোরী আড়পাড়া এলাকার জাকির হোসেনের বাড়ির সামনে অনশনে বসেন।

কিশোরী জানায়, গত দেড় বছর আগে  প্রেমের সম্পর্ক থেকে কালীগঞ্জ উপজেলার আড়পাড়া এলাকার জাকির হোসেনের ছেলে মামুন হোসেনের সাথে তার বিয়ে হয়। এরপর শহরের বিভিন্ন স্থানে বাসা ভাড়া করে তারা সংসার করেন। কিন্তু হঠাৎ করে মামুন তাকে একটি ঘরে আটকে রেখে বাড়িতে চলে আসে। এরপর তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় মামুন। এরপর উপায় না পেয়ে তিনি শুক্রবার সকালে ওই বাড়িতে আসেন। এরপর বাড়ির মধ্য থেকে একজন তাকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেন। তারপর থেকেই তিনি ওই বাড়ির সামনে অবস্থান করছেন।

তিনি আরও জানান, তার বাবা মারা গেছে গত ৫ বছর আগে। মা অন্য স্থানে বিয়ে করেছেন। তারা তিন ভাই বোন। সবাই একটি এতিম খানায় পড়াশোনা করেন। এতিমখানায় কারিয়ানা পড়ার সময় মামুনের সাথে তার  প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এখন স্বামীর বাড়িতে উঠা ছাড়া আর কোন উপায় নেই। অন্যথায় আত্মহত্যার পথ বেছে নিতে হবে। এজন্য তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে যান কালীগঞ্জ থানার এসআই হুমায়ুন কবির। তিনি জানান, বাড়িতে ডাকাডাকি করে কাউকে পাওয়া যায়নি। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page