June 8, 2026, 5:17 pm
শিরোনামঃ
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বের ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা করবে বাংলাদেশ ও রাশিয়া : মস্কো ড. ইউনূসের বিরুদ্ধে শেখ মজিবুরের মামলার আবেদন খারিজ কক্সবাজারে আশ্রয়দাতার ঘর থেকে শিশুকে নিয়ে রোহিঙ্গা নারী নিখোঁজ ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিরতি চুক্তি না হলে ইরানের জব্দ করা সম্পদ অবমুক্ত করা হবে না : ট্রাম্প নতুন করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলা চালিয়েছে : ইরান লোহিত সাগরে ইসরায়েলের জাহাজ চলাচলে পূর্ণ নিষেধাজ্ঞার ঘোষণা দিলো হুতি সরকার জ্ঞান-মেধাভিত্তিক রাষ্ট্র গড়তে চায় : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের হীরাডাঙ্গায় রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্র্ষে ৮ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঝিনাইদহের হীরাডাঙ্গা গ্রামে রাজনৈতিক  আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। সংঘর্ষের সময় উভয়পক্ষের কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠেছে।

শনিবার (৩ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে হাসানুজ্জামান, হায়দার আলী, আব্দুল গফুর, আনসার মোল্লা ও খয়বার মন্ডলকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সদর থানা যুবলীগের সাবেক আহ্বায়ক ইব্রাহীম খলিল রাজা ও আওয়ামী লীগ নেতা ফিরোজ বিশ্বাসের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার উভয়পক্ষের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা হয়।

পরে শনিবার উভয়পক্ষের সমর্থকরা হীরাডাঙ্গা গ্রামে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত আটজন আহত হন। তাদের মধ্যে পাঁচজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

সদর থানা যুবলীগের সাবেক আহ্বায়ক ইব্রাহীম খলিল রাজা বলেন, ফিরোজ যুবলীগ বা আওয়ামী লীগের কোনো সদস্য নয়। সে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। কিছুদিন আগে এলাকায় গরু লুটপাটের ঘটনা ঘটেছিল। তারই জেরে এ ঘটনা।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কয়েকজন আহতের পাশাপাশি বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়েছে। তবে, এ ঘটনায় এখনো কাউকে আটক হয়নি। কোনোপক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি।

 

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page