August 1, 2026, 6:05 am
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে সংঘর্ষ ; বল্লমের আঘাতে যুবক নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় জমি হাল চাষের পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের বল্লমের আঘাতে খাইরুল ইসলাম খোকন নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার রাতে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত খাইরুল ইসলাম খোকন (৪০) জেলার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা গ্রামের কুড়াবাড়ির আবু সাইদ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সম্প্রতি কোড্ডা গ্রামের মলাই মিয়ার ধান ক্ষেতে হাল চাষ করে একই গ্রামের শাহআলম। হাল চাষের পাওনা ৫০০ টাকা বাকী রাখেন মলাই মিয়া। এ টাকা চাওয়া নিয়ে গত কয়েকদিন ধরে শাহআলম ও মলাই মিয়ার মধ্যে বিরোধ চলছিল। শনিবার রাতে বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা করার জন্য উভয়পক্ষ শালিসে বসে।

এ সময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংর্ঘষে চলাকালে বল্লমের আঘাতে শাহআলমের পক্ষের খাইরুল ইসলাম খোকন নিহত হয়। এছাড়াও উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।

আহতের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদের জন্যে ৯ জনকে আটক করা থানায় আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page