April 21, 2026, 12:03 pm
শিরোনামঃ
ইসরায়েলি সেনাবাহিনী হলো বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট ও নীতিহীন বাহিনী : জাতিসংঘের বিশেষ দূত ট্রাম্পকে আক্রমণাত্মক ভাষা ব্যবহারে সতর্ক করলো পাকিস্তান চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর হরমুজ অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী প্রশ্নফাঁস শনাক্তে থাকবে সাইবার নজরদারি : শিক্ষামন্ত্রী পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সাক্ষাৎ আগামীবার হজের খরচ যেন মধ্যবিত্তের নাগালে থাকে সে ব্যবস্থা করবো : বিমান প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের জাহাজ নিরাপদ চলাচল নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে ইরান সরকার মেহেরপুরে গুলি-বোমা হামলায় বিএনপি নেতা আহত কক্সবাজারে স্লুইসগেট ভেঙে শত শত একর জমি প্লাবিত
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামের শাহ আমানতে যাত্রীর ফেলে যাওয়া লাগেজ থেকে পাওয়া গেল ৭৩৬ গ্রাম সোনা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর ফেলে যাওয়া একটি লাগেজ থেকে ৭৩৮ গ্রাম ওজনের সোনা জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।

সোমবার (৫ জুন) সকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সহায়তায় এসব সোনা জব্দ করা হয়।

সূত্র জানায়, বিশেষ কায়দায় দরজায় ব্যবহৃত কব্জায় লুকিয়ে সোনাগুলো দুবাই থেকে চট্টগ্রামে আনা হয়। মো. মনজুর আলম নামে একজন যাত্রীর লাগেজ থেকে এগুলো জব্দ করা হয়। তিনি রোববার (৪ জুন) সকালে দুবাই এয়ারলাইনসের এফজেড-৫৬৩ ফ্লাইটযোগে দুবাই থেকে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছেন। তিনি গতকাল (রোববার) লাগেজটি না নিয়ে পালিয়ে যান। পরবর্তী সময়ে আজ (সোমবার) লাগেজটি থেকে এসব সোনা জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ বলেন, লম্বা দণ্ডাকৃতির স্বর্ণগুলো কৌশলে দরজার কব্জার ভেতরে লুকিয়ে আনা হয়েছে। এগুলোর আনুমানিক বাজারমূল্য ৬৩ লাখ ১৭ হাজার ৫৯৬ টাকা।

এর আগে গতকাল (রোববার) একই কায়দায় সোনা নিয়ে আসায় আবদুল করিম সজন (৩৪) নামে দুবাই ফেরত এক যাত্রীকে আটক করেছিলেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। পরে তার লাগেজ তল্লাশি করে ৭৪৬ গ্রাম ওজনের ১২টি লম্বা দণ্ডাকৃতির সোনা, একটি ১১৬ দশমিক ৫ গ্রাম ওজনের সোনার বার, ১০০ গ্রাম ওজনের সোনার অলংকার, তিনটি মোবাইল ও দুটি ল্যাপটপ জব্দ করা হয়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page