April 26, 2026, 2:32 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ : প্রযুক্তিমন্ত্রী প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রীর ফরিদপুরে মামলায় সাক্ষ্য দেওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে যুবককে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন চাঁদপুরে বাড়ির পাশের পুকুরে মিলল শিশুর মরদেহ মোজতবা খামেনির হাতে লেখা চিরকুটে চলছে ইরান ৫ শর্তে আটকে আছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন বিপজ্জনক : ট্রাম্প বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন : প্রধানমন্ত্রী জামায়াত আমির কখনও সুস্থ চিন্তা করতে পারে না : স্থানীয় সরকারমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে বিশ্ব পরিবেশ দিবস পালিত

জাফিরুল ইসলাম : “প্লাস্টিক দূষণের সমাধানে, সামিল হই সকলে” এই শ্লোগানকে সামনে নিয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ঝিনাইদহে র‌্যালি, বৃক্ষরোপন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

৫ জুন সোমবার সকালে পরিবেশ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মিনি ইকোপার্কে বৃক্ষ রোপন করা হয়। বৃক্ষরোপন শেষে জেলা প্রশাসক কার্যালয় মিলনাতায়নে আলোচনা সভা ও পুরস্কার বিতরন করা হয়। এতে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, সিভিল সার্জন শ্রভ্রা রানী দেবনাথ , জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্রীরুপ মজুমদার, যুব ফেডারেশনের আহবায়ক এস.এম রবি সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য ঠিক থাকলে পৃথিবী সুন্দর থাকবে। বিশেষ করে প্লাস্টিক বর্জনে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তাই পরিবেশ রক্ষায় সকলকে একসাথে কাজ করার আহবান জানান তারা।

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page