September 19, 2026, 5:23 am
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

মানিকগঞ্জে লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মানিকগঞ্জের সিংগাইরে অভিযান চালিয়ে লাখ টাকার হেরোইনসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন।

গ্রেপ্তার ফিরোজা বেগম উপজেলার ধল্লা উত্তরপাড়া গ্রামের মৃত নান্নু মিয়ার স্ত্রী।

মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, ‘গতকাল রাত ৮ টার দিকে সিংগাইরের দক্ষিন ধল্লা গ্রামে অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইনসহ ফিরোজা বেগমকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ টাকা।’

এ ঘটনায় সিংগাইর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page