September 19, 2026, 5:24 am
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

শরীয়তপুরের ধর্ষণ মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত আসামি রাজধানীতে গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ২০১৩ সালের শরীয়তপুরের ডামুড্যা থানার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফারুক শিকদার ওরফে রাজনকে (৩১) রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (৫ জুন) দিবাগত রাতে দক্ষিণ যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৩ এর একটি দল।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফারুক শিকদার ওরফে রাজন শরিয়তপুরের ডামুড্যা থানার সৈয়দবস্তা এলাকার মৃত হারুন অর রশিদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি কৃতকর্মের কথা স্বীকার করেছেন। তার নামে শরীয়তপুরের ডামুড্যা থানায় ২০১৩ সালে একটি ধর্ষণ মামলা করা হয়। ওই মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তার বিরুদ্ধে যাবজ্জীবন সাজার রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর থেকে তিনি রাজধানীর বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবনযাপন করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page