August 1, 2026, 7:55 am
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ায় লিচু খেয়ে একই পরিবারের ৩ শিশুসহ ৫ জন হাসপাতালে ভর্তি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় লিচু খেয়ে গুরুতর অসুস্থ হয়েছেন একই পরিবারের তিন শিশুসহ ৫ জন। অসুস্থ অবস্থায় মঙ্গলবার (৬ জুন) বিকেলে কাশিনগরের থেকে আসা রোগীদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের শিশু বিভাগ ও মেডিসিন বিভাগে ভর্তি করা হয়।

হাসপাতালের চিকিৎসক জানিয়েছে, শিশুসহ ৫ জন শঙ্কামুক্ত হলেও তাদেরকে হাসপাতালের পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং ঢাকা রেফার রাখা হয়েছে।

অসুস্থরা হলেন, সঞ্জিত ঋষি (২৫), অনামিকা ঋষি (৩০), সোহাগ ঋষি (১২), সিধু ঋষি (৮) ও স্মৃতিরানী ঋষি (৫)। তারা সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের কাশিনগর গ্রামের বাসিন্দা।

অসুস্থ সঞ্জিত ঋষি জানান, আজকে দুপুরে শহরের কালাইশ্রীপাড়ার এক হকার থেকে ১৫০ টাকায় ৫০টি লিচু কেনেন তিনি। দুপুর ১টার দিকে তার বড় ভাবীসহ তার মেয়ে ও ভাতিজাদের লিচু খাওয়ার এক পর্যায়ে প্রচুর পেট ব্যথা ও বমি হয়। আস্তে আস্তে সবাই অসুস্থ হয়ে পড়েন। পরে বাড়ির লোকেরা তাদেরকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফাইজুর রহমান ফয়েজ জানান, হাসপাতালে লিচু খেয়ে ৫ জন ভর্তি হয়েছে। তাদেরকে গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে। লিচুতে কেমিক্যাল অথবা ফুড পয়জনিংয়ের কারণে সবাই অসুস্থ হতে পারে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ এমরানুল ইসলাম বলেন, হাসপাতালে পুলিশ গেছে। অসুস্থ শিশুসহ ৫ জন ভর্তি আছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page