September 19, 2026, 4:18 am
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

শরীয়তপুরের কিশোরীকে ধর্ষণের পর হত্যা : ১ জনের মৃত্যুদণ্ড ; ৩ জনের যাবজ্জীবন 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শরীয়তপুরের ডামুড্যায় এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিদের প্রত্যেককে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৭ জুন) দুপুর ২টায় শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এই রায় দেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পেশকার ইসতিয়াক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাবু চৌকিদার (২৫) শরীয়তপুরের ডামুড্যা উপজেলার বড় নওগাঁ গ্রামের তাজুল চৌকিদারের ছেলে। যাবজ্জীবন প্রাপ্তরা হলেন- ডামুড্যা উপজেলার বড় নওগাঁ গ্রামের আজগর আলী খানের ছেলে জুয়েল খান (১৯), মৃত বাচ্চু সরদারের ছেলে ফারুক সরদার (২২) ও চর ভয়রা গ্রামের বাদশাহ মিয়া সরদারের ছেলে তানভীর হোসেন শামীম (২২)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২১ অক্টোবর ডামুড্যা উপজেলার কুলকুড়ি গ্রামের ওই কিশোরী বাড়ি থেকে নিখোঁজ হয়। পরের দিন সকালে বাড়ির পাশের খালে তার হাত-পা বাঁধা মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় ওই বছরের ২৩ অক্টোবর ডামুড্যা থানায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে মামলা করলে পুলিশ আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তারেরর পর আদালতে প্রেরণ করে।

মামলার বাদী বলেন, আদালত যে রায় দিয়েছেন, তাতে আমরা সন্তুষ্ট। আমরা চাই এই রায় দ্রুত কার্যকর করা হোক। রায় দ্রুত কার্যকর হলে আমার মেয়ের আত্মা শান্তি পাবে।

তবে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি তানভীর আহমেদ শামীমের মা বলেন, আমার ছেলে স্বীকারোক্তি দেয়নি। আমরা উচ্চ আদালতে যাব, সেখানে ন্যায়বিচার নিশ্চিত হবে।

আসামিপক্ষের আইনজীবী শাহ আলম বলেন, আমার মক্কেল ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছে। আমরা ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে উচ্চ আদালতে আপিল করবো।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফিরোজ আহমেদ বলেন, আসামিরা আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আদালত পর্যবেক্ষণ শেষে আজ এই রায় দিয়েছেন। আমরা এই রায়ে সন্তুষ্ট।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page