September 19, 2026, 4:12 am
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামের ইয়াবা মামলায় রোহিঙ্গা যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় ১৯ হাজার সাতশ ইয়াবা উদ্ধারের মামলায় মো. জহির (৩৫) নামের এক রোহিঙ্গা নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৮ জুন) সকালে চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক শরীফুল আলম ভূঁঞা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত জহির কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মো. ইউসুফের ছেলে। রায়ে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বিষয়টি নিশ্চিত করেন।

মামলার নথি সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২৯ অক্টোবর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী থানাধীন শিকলবাহা ক্রসিং এলাকায় ১৯ হাজার সাতশ ইয়াবাসহ মো. জহিরকে গ্রেফতার করে র্যাব। এ ঘটনায় কর্ণফুলী থানায় মামলা করে র্যাব। ২০২০ সালের ২৫ ডিসেম্বর আদালতে মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। ২০২২ সালের ৩০ নভেম্বর আসামি জহিরের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। বিচার চলাকালে সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page