September 19, 2026, 3:07 am
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

চুয়াডাঙ্গার জীবননগরে ৪ কোটি টাকার সোনার বারসহ ৫ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চুয়াডাঙ্গার জীবননগরে পৃথক অভিযানে ৩ কেজি ২৫০ গ্রাম ওজনের ৩০টি সোনার বার জব্দ করেছে বিজিবি। এ সময় ৫ চোরাকারবারি আটক করা হয়। বৃহস্পতিবার (৯ জুন) সন্ধ্যায় উপজেলার হাসাদাহ বাসস্ট্যান্ড ও পাথিলা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। জব্দকৃত সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা।

আটককৃতরা হলেন ঝিনাইদহের বাঘাডাঙ্গা গ্রামের সেলিম হোসেন (৩০), নড়াইলের এবাদুল মোল্লা (২৬), মাহাবুর হাসান(২৭), রিয়াজ কাজী (২১) এবং শেখ সোহেল রানা (৩৫)।

লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার হাসাদাহ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সাদা রংয়ের একটি প্রাইভেটকারের সিটের নিচ থেকে ২ কেজি ২৪৫ গ্রাম ওজনের ১৪টি সোনার বার জব্দ করা হয়। জব্দকৃত সোনার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ২৪ লাখ ৭৫ হাজার ৭৫১ টাকা।

অপরদিকে মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় উপজেলার পাথিলা গ্রামের ঈদগাহ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৯ গ্রাম ওজনের ১৬টি সোনার বারসহ সেলিম হোসেনকে আটক করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৯ লাখ ৯৯ হাজার টাকা।

আটককৃতদের জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। জব্দকৃত ৪২ টি সোনারবার চুয়াডাঙ্গা ট্রেজারীতে জমা দেওয়া হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page