July 3, 2026, 12:51 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের কৃষকদের মাঝে ফলদ-বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ মাগুরায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সে আলোচনা সভা ট্যাক্স দেয় না সরকারের একাধিক প্রতিষ্ঠান ; ২৫ মন্ত্রণালয়ে চসিকের চিঠি জাতীয় কবি এ ভূখণ্ডে জন্ম না নিলেও তার হৃদয়জুড়ে ছিলো বাংলাদেশ : প্রধানমন্ত্রী খামেনির জানাজায় অংশ নিতে ঢাকা ছাড়লেন স্পিকার  পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা তিস্তা প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করতে প্রস্তুত চীন : ইয়াও ওয়েন হবিগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার খুলনায় ৪ দিনের মাথায় ফের যুবক গুলিবিদ্ধ কাতারে পরোক্ষ বৈঠক শেষে আলোচনা চালিয়ে যেতে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

মস্কোতে ড্রোন উৎপাদনের কারখানা তৈরিতে রাশিয়াকে সাহায্য করছে ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মস্কোতে ড্রোন উৎপাদনের কারখানা তৈরি করতে রাশিয়াকে সাহায্য করছে ইরান। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই অভিযোগ তোলা হয়েছে। সম্প্রতি ইরান ও রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বেড়েছে। খবর আল-জাজিরার।

শুক্রবার (৯ জুন) হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিবরি জানিয়েছেন, মস্কোর কাছে ড্রোন উৎপাদনের যে কারখানা বানানো হচ্ছে তাতে বস্তুগত সহযোগিতা করছে ইরান। এ সম্পর্কিত প্রমাণ যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের কাছে রয়েছে বলেও জানান তিনি।

পাশাপাশি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আগের মতোই বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর থেকেই বিভিন্ন ধরনের অস্ত্র রাশিয়াকে সরবরাহ করে আসছে ইরান। এর মধ্যে অন্যতম হলো শত শত ড্রোন।

কিবরি বলেন, সম্প্রতি রাশিয়া কিয়েভে যেসব হামলা পরিচালনা করছে তাতে ইরানিয়ান এসব অস্ত্র ব্যবহার করা হচ্ছে। ফলে সহজেই বোঝা যাচ্ছে রাশিয়া ও ইরানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা ব্যাপকভাবে বেড়েছে।

তিনি বলেন, আমাদের উদ্বেগের বিষয় হলো নিজেদের মাটিতে ড্রোন উৎপাদনে ইরানের সঙ্গে কাজ করছে ইরান।

কিন্তু যুদ্ধ ক্ষেত্রে ইরানের ড্রোন ব্যবহারের কথা শুরু থেকেই অস্বীকার করছে রাশিয়া। এদিকে ইরান জানিয়েছে, রাশিয়াকে কিছু ড্রোন দেওয়া হয়েছে তবে সেটা যুদ্ধ শুরু হওয়ার আগে।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page