August 1, 2026, 10:25 am
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহে ভ্যান চালক রেজাউল হত্যা মামলায় আসামী গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনাতায়নে এ সংবাদ সম্মেলন করেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আদিল উদ্দিন বলেন, পূর্বশত্রুতার জেরে ২০১০ সালের ১০ ফেব্রুয়ারী সদর পৌরসভার মুরারীদহ গ্রামের রেজাউলকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে জবাই করে হত্যা করা হয়। পরে ১২ ফ্রেব্রুয়ারী সদর থানায় ৩ জনের নাম উল্লেখ করে কয়েকজনকে অজ্ঞাত করে নিহতের স্ত্রী আনজিরা খাতুন মামলা দায়ের করেন। পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কমিশনার বসির উদ্দিন এ হত্যা কন্ডের মূল পরিকল্পনাকারী বলে গ্রেফতারকৃত আসামীরা আদালতে স্বীকারোক্তিমূলক  জবানবন্দী দেয়। মামলায় বসির উদ্দিন, মঞ্জুরুল আলম, আক্তার ও রঞ্জিত এই ৪ জনের নামে পুলিশ আদালতে চার্জশীট দাখিল করে। দীর্ঘ ১৩ বছরেও বিচারকার্য শেষ না হওয়ায় পরিবার ও এলাকার মানুষ ক্ষোভ প্রকাশ করেছে। আসামীরা জামিনে বেরিয়ে মামলার বাদীদের মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে।  দ্রুত সময়ের মধ্যে  আসামীদের গ্রেফতার করে বিচারের দাবি করেন তারা।

সংবাদ সম্মেলন শেষে প্রেসক্লাব চত্বরে তারা একই দাবি মানববন্ধন কর্মসূচি পালন করে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page