September 29, 2026, 1:45 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

সুযোগ পেলে দুর্নীতির পাতা বা ডাল নয় ঘাড় ধরে টান দেবো : জামায়াতের আমির

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগামীতে দেশ পরিচালনার সুযোগ পেলে দুর্নীতির বিরুদ্ধে ‘ঘাড় ধরে টান’ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বরিশালের মেহেন্দিগঞ্জে দলের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বড় দুর্নীতিবাজরা আইনের বাইরে থাকবে আর ছোট অপরাধীরা শাস্তি পাবে—এটি অন্যায়। তিনি দাবি করেন, দুর্নীতির মূল ও জড় ধরে ব্যবস্থা নেওয়া হবে।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে নিজেরা চাঁদাবাজি করবে না এবং কাউকেও চাঁদাবাজি করতে দেওয়া হবে না। গত সাড়ে ১৫ বছরে সরকারি অর্থ লুটপাটের বিষয় উল্লেখ করে তিনি জানান, ব্যাংক, বিমা ও মেগা প্রকল্পের নামে বিদেশে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে, যা চারটি জাতীয় বাজেটের সমান। এই অর্থ ফেরত আনার জন্য চূড়ান্ত লড়াই করা হবে।

দলের নেতাকর্মীদের ওপর নির্যাতনের প্রসঙ্গ তুলে জামায়াত আমির দাবি করেন, দল সবচেয়ে বেশি নির্যাতনের শিকার। গত সময়ে ১১ শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে, হাজারো নেতাকর্মী নিহত ও বহু মানুষ পঙ্গু হয়েছেন। তবে তিনি আশ্বাস দেন, সরকার পতনের পর জামায়াত প্রতিশোধের রাজনীতিতে যাবে না, শহীদ পরিবার ও ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার আইনি মাধ্যমে নিশ্চিত করা হবে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, বেকার ভাতা নয়, কর্মসংস্থানের মাধ্যমে যুবকদের সম্মান নিশ্চিত করা হবে। নারীদের নিরাপত্তা, মর্যাদা ও সম্মান নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। বরিশাল অঞ্চলের নদীভাঙন নিয়ে তিনি বলেন, নদী সংস্কার ও সঠিক বাঁধ নির্মাণের মাধ্যমে এক দশকের মধ্যে পরিস্থিতি বদলে যাবে।

জনসভায় তিনি বলেন, জামায়াতের দলীয় বিজয়ের চেয়ে জনগণের বিজয়ই মুখ্য। বৈষম্যহীন রাষ্ট্র গঠন করে রাষ্ট্রপতি থেকে সাধারণ মানুষ—সবার জন্য সমান আইন নিশ্চিত করা হবে। সমাবেশে বরিশাল অঞ্চলের বিভিন্ন আসনে জামায়াত মনোনীত প্রার্থীদের পরিচয় করানো হয় এবং স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page