August 1, 2026, 10:41 am
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

মেহেরপুরে আবাসিক হোটেলে অটোচালক হত্যার ১২ ঘন্টার মধ্যে দুই আসামি গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লাশ উদ্ধারের মাত্র ১২ ঘন্টার ব্যবধানে মেহেরপুর শহরের প্রাণকেন্দ্রে আবাসিক হোটেলে চাঞ্চল্যকর অটোবাইক চালক আব্দুর রহমান হত্যা মামলার আসামি পল্লব কুমার বিশ্বাস ও রাজু শেখকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার ভোরের দিকে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার গোপালপুর ও কানারাইল গ্রাম থেকে দুই আসামিকে গ্রেফতার করা হয়।

আসামি বিপ্লব কুমার বিশ্বাস ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বুদরাজপুর গ্রামের দিনুবন্ধু বিশ্বাসের ছেলে ও রাজু শেখ একই উপজেলার গোপালপুর গ্রামের মজদেত আলীর ছেলে।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসেনের নেতৃত্বে ডিবির সদস্যরা সোমবার ভোরের দিকে কালীগঞ্জ উপজেলার বুদরাজপুর গ্রামের দিনুবন্ধু বিশ্বাসের ছেলে পল্লব কুমার বিশ্বাসের বাড়িতে অভিযান চালান। এ সময় বিপ্লব কুমার বিশ্বাসকে আটক করার পর তার স্বীকারোক্তি অনুযায়ী শ্বশুর বাড়ি কানারাইল গ্রাম থেকে রাজু শেখকে গ্রেপ্তার করে।

গ্রেফতারের সময় সেখান থেকে নিহত আব্দুর রহমানের অটোবাইক ও মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।

অটোবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে মূলত আব্দুর রহমানকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসেন জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে ছিনতাইকারীদের মোবাইল ট্রাকিং করে লাশ উদ্ধারের মাত্র ১২ ঘন্টার ব্যবধানে পুলিশ আব্দুর রহমান হত্যার সঙ্গে জড়িত দুইজনকে আটক করতে সক্ষম হয়েছে। সেই সঙ্গে নিহতের অটো এবং মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে।

হত্যার সঙ্গে জড়িত অপর আসামিদের খুব দ্রুত আটক করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই পুলিশ কর্মকর্তা।

প্রসঙ্গত রোববার সন্ধায় (১১ মে) মেহেরপুর শহরের হোটেলবাজার এলাকায় এজাজ প্লাজা নামের একটি আবাসিক হোটেল থেকে অটোচালক আব্দুর রহমান (৫২)র হাত-পা বাঁধা গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page