September 19, 2026, 2:07 am
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীতে অশ্লীল ভিডিও ধারণ করে টাকা আদায় ; দুই কিশোরগ্যাং সদস্য গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক যুবককে জিম্মি করে জোরপূর্বক এক নারীকে ঘরে ঢুকিয়ে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও ধারণ, পরে ওই ভিডিও দেখিয়ে ১ লাখ ১০ হাজার টাকা আদায়। পরবর্তীতে আরও ২ লাখ টাকার দাবি করার অভিযোগে দুই কিশোরগ্যাং সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

সোমবার সকালে সুধারাম মডেল থানা থেকে গ্রেপ্তারকৃতদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এরআগে রোববার রাতে চৌমুহনী পৌরসভার রেলগেইট সংলগ্ন মোর্শেদ আলম কমপ্লেক্সের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন গোপালপুর ইউনিয়নের মধুপুর গ্রামের আমির হোসেনের ছেলে ইমন ও একই গ্রামের শহীদ উল্যার ছেলে তাজুল ইসলাম সজিব।

এসময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ও নগদ ২০ হাজার জব্দ করা হয়।

পুলিশ জানায়, বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের একটি বাড়িতে প্রাইভেট পড়াতেন ভুক্তভোগী ওই যুবক।  গত কয়েকদিন আগে কিশোরগ্যাংয়ের ওই দুই সদস্য যুবককে ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক শিক্ষার্থীর ঘরে নিয়ে যায়। পরে তারা একটি কক্ষে আটক করে মারধর এবং এক নারীকে ওই কক্ষে ঢুকিয়ে তাদের দুইজনের অশ্লীল ভিডিও ধারণ করে।

এ ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে বিকাশসহ বিভিন্নভাবে প্রথমে ১ লাখ ১০ হাজার টাকা আদায় করে তারা। পুনরায় ভুক্তভোগী যুবকের কাছে আরও দুই লাখ টাকা চাঁদা দাবি করলে সে বিষয়টি জেলা পুলিশ সুপারকে লিখিতভাবে জানায়।

অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার অভিযানে নামে গোয়েন্দা পুলিশের একটি দল। রোববার দিবাগত রাতে কৌশলে দুই আসামিকে চৌমুহনী মোর্শেদ আলম কমপ্লেক্সের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত কিশোরগ্যাংয়ের সদস্যরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page