September 19, 2026, 1:02 am
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

নেত্রকোনায় আসামি ধরতে গিয়ে হামলায় আহত ৩ পুলিশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নেত্রকোনার পূর্বধলায় অপহৃত এক মাদরাসাছাত্রীকে উদ্ধার করতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় থানার এক উপ-পরিদর্শকসহ (এসআই) পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এসময় আত্মরক্ষার্থে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।

মঙ্গলবার (১৩ জুন) সকালে পূর্বধলা উপজেলার জারিয়া পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন (৪৫), কনস্টেবল জাহিদুল ইসলাম (৫৫) ও শহিদুল ইসলাম (২৬) ।

এ ঘটনায় মনতাজ উদ্দিন (৫৫), ফরিদা খাতুন (৩৫) ও এক কিশোরসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

পূর্বধলা থানার এসআই ও অপহরণ মামলার তদন্ত কর্মকর্তা মোশারফ হোসেন জানান, উপজেলার খলিশাউড় গ্রামের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে গত ৫ জুন সকালে মাদরাসায় যাওয়ার পথে দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে সোমবার (১২ জুন) রাতে উপজেলার জারিয়া পূর্বপাড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুছের ছেলে মেহেদী হাসান ইমন ওরফে বাবু (১৯), মনারকান্দা গ্রামের বাবুল মিয়ার ছেলে রিয়াল মিয়া (১৯) ও জারিয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে তোফায়েল (৩২) বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন।

পরে পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোরে অপহৃত মাদরাসাছাত্রীকে উদ্ধারের জন্য জারিয়া পূর্বপাড়া গ্রামে বাবুর বাড়িতে অভিযান চালায়। এসময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশের তিন সদস্য আহত হন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, হামলার পর আত্মরক্ষার্থে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। আহত তিন পুলিশকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানার এসআই মোশারফ হোসেন বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। পুলিশ তিনজনকে আটক করেছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page