October 30, 2026, 11:07 am
শিরোনামঃ
চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত
এইমাত্রপাওয়াঃ

ডলার বাদ দিয়ে নিজস্ব মুদ্রায় ব্রিক্সভুক্ত দেশগুলোর সঙ্গে লেনদেন করবে মিশর 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আফ্রিকার গুরুত্বপূর্ণ দেশ মিশর ব্রিকস ভুক্ত দেশ চীন, ভারত ও রাশিয়ার সঙ্গে ডলার বাদ দিয়ে নিজস্ব মুদ্রায় বাণিজ্যিক লেনদেন সম্পন্ন করবে। মিশরের সাপ্লাই মিনিস্টার আলী মোসেলহির বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তিনি বলেন, ভারত, রাশিয়া ও চীনের সঙ্গে বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে নিজস্ব মুদ্রা ব্যবহারের পরিকল্পনা নিয়েছে মিশর। ভারত, রাশিয়া এবং চীন হচ্ছে ব্রিক্সের প্রতিষ্ঠাকালীন প্রভাবশালী সদস্য রাষ্ট্র। অন্য দুটি প্রতিষ্ঠাতা সদস্য হচ্ছে ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকা।
আলী মোসেলহি বলেন, এখনো কোনো কিছুই বাস্তবায়ন করা হয়নি তবে ব্রিক্সের তিনটি দেশের সঙ্গে আমদানি ব্যয় মেটানোর পরিকল্পনা নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে।
ব্রিক্সভুক্ত পাঁচটি দেশে রয়েছে বিশ্বের মোট জনসংখ্যার শতকরা ৪০ ভাগ এবং বিশ্ব অর্থনীতির তিন ভাগের এক ভাগ।

 

 

আজকের বাংলা তারিখ

  • ৩০শে অক্টোবর, ২০২৬
  • ১৫ই কার্তিক, ১৪৩৩
  • ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page