March 15, 2026, 9:45 am
শিরোনামঃ
রংপুরে ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা বাগেরহাটে দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা চট্টগ্রামে স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহত ইরানের সরকার পতন হলে নেতৃত্ব দিতে প্রস্তুত নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি হরমুজ প্রণালীতে কোনও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে না ফ্রান্স পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম রকেট লঞ্চারের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার ঘোষণা দিয়েছে ইরানি বিপ্লবী গার্ড বাহিনী জনগণকে দেয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার সরকার বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

মার্কিন ডলার থেকে দূরে থাকতে আন্তর্জাতিক বাজার থেকে ব্যাপকভাবে স্বর্ণ কেনা বাড়িয়েছে চীন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীন আন্তর্জাতিক বাজার থেকে টানা সাত মাস ধরে স্বর্ণ কেনা ব্যাপকভাবে বাড়িয়েছে। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ এ খবর দিয়েছে।

গণমাধ্যমটি বলছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং চলমান বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় রেখে মার্কিন ডলার থেকে দূরে সরে যাওয়ার লক্ষ্য নিয়েই চীন এই পদক্ষেপ নিয়েছে।

চীনের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে, মে মাসে বেইজিং প্রায় ১৬ টন মূল্যবান এই ধাতু কিনেছে।
ব্লুমবার্গ বলছে, গত নভেম্বর মাস থেকে চীন তার স্বর্ণের মজুদ ব্যাপকভাবে বাড়িয়ে চলেছে এবং এখন দেশটি এই সাত মাসে স্বর্ণ মজুদের পরিমাণ ১৪৪ টন বাড়িয়েছে।

চীনা রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া বলছে, চীনের হাতে বর্তমানে স্বর্ণ মজুদের পরিমাণ ২১০২ টন।

ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান চালানোর পর আমেরিকা এবং তার মিত্ররা রাশিয়ার কয়েক হাজার কোটি ডলার বৈদেশিক মুদ্রার রিজার্ভ আটকে দেয়ার পর বিশ্ববাজারে ডলারের ওপর থেকে বহু দেশের আস্থা হারিয়েছে। অনেক দেশ এখন ডলারের পরিবর্তে রিজার্ভ হিসেবে স্বর্ণকে বেছে নিয়েছে।

 

 

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page