April 21, 2026, 11:47 pm
শিরোনামঃ
সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী সরকার আম রপ্তানি সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দিচ্ছে : অর্থমন্ত্রী খাদ্যমূল্যের ওপর জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না : বাণিজ্যমন্ত্রী সরকারি চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়া নিষেধ নারায়ণগ‌ঞ্জে ঘাটের ইজারা নিয়ে বিএনপি-এনসিপির সংঘর্ষে ৫ জন আহত কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষায় গত বছরের প্রশ্ন ; কেন্দ্র সচিবসহ ৩ জনকে অব্যাহতি ইসরায়েলি সেনাবাহিনী হলো বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট ও নীতিহীন বাহিনী : জাতিসংঘের বিশেষ দূত ট্রাম্পকে আক্রমণাত্মক ভাষা ব্যবহারে সতর্ক করলো পাকিস্তান চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর হরমুজ অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

১৩ বছর ছদ্মবেশে থেকেও হলো না শেষ রক্ষা হলোনা রংপুরের সুমন চন্দ্র রায়ের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দীর্ঘ ১৩ বছর পর হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি সুমন চন্দ্র রায়কে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার (১৩ জুন) রংপুর জেলার মাহিগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি চট্টগ্রামের জোরারগঞ্জ থানার পূর্ব দুর্গাপুর গ্রামের হারাধন চন্দ্র রায়ের ছেলে।

র‍্যাব-৭ ফেনী ক্যাম্প সূত্র জানায়, ২০১০ সালের ১৮ নভেম্বর সন্ধ্যায় ফুলগাজীতে সিএনজিচালিত অটোরিকশাচালক মো. মুলকত আহাম্মদ কালা মিয়া পরশুরাম অটোরিকশা স্ট্যান্ড থেকে এক যাত্রী নিয়ে ফুলগাজীর মুন্সিরহাটে যাওয়ার জন্য রওনা হন। পরে ফুলগাজী উপজেলার ধলিয়া জগতপুর এলাকায় তার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়।

এ ঘটনায় নিহতের ভাই মো. ফখরুল বাদী হয়ে ২০১০ সালের ১৯ নভেম্বর ফেনীর ফুলগাজী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ফুলগাজী থানার তদন্তকারী কর্মকর্তার তদন্তের মাধ্যমে আসামিদের শনাক্ত করেন। হত্যা মামলায় আটক তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

জবানবন্দিতে তারা উল্লেখ করে- ভুক্তভোগীদের সিএনজি ও মোবাইল ফোন লুট করার জন্য ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে হত্যা করেছে। তদন্ত ও প্রাপ্ত সাক্ষ্য প্রমাণে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় তদন্তকারী কর্মকর্তা ২০ জন আসামির নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

পুলিশের তদন্ত ও সাক্ষীদের সাক্ষ্য শেষে আসামিদের অনুপস্থিতিতে আদালত ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি চালক মো. মুলকত আহাম্মদ কালা মিয়াকে হত্যার দায়ে আসামি সুমন চন্দ্র রায়কে (৪৩) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও তিনজনকে মৃত্যুদণ্ড দেন।

ফেনীস্থ র‍্যাব ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, বিভিন্নস্থান পরিবর্তন করে ও ছদ্মনামে সুমন চন্দ্র রায় গত ১৩ বছর রংপুর জেলার মাহিগঞ্জ এলাকায় বসবাস করছে। র‍্যাব সদস্যরা নানা তথ্য-উপাত্ত ও নজরদারির মাধ্যমে তাকে ওই এলাকা থেকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে। বুধবার তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page