August 1, 2026, 11:48 am
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

মানিকগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মানিকগঞ্জে স্ত্রী বৃষ্টি আক্তারকে হত্যার দায়ে স্বামী তরিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (১৩ জুন) দুপুরে মানিকগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমাদ্দার এ রায় দেন।

আসামি তরিকুল ইসলাম সিংগাইর উপজেলার খাসেরচর এলাকার আজমত আলীর ছেলে।

আদালত সূত্রে জানা যায়, স্ত্রী বৃষ্টি আক্তারকে নিয়ে তার স্বামী তরিকুল ইসলাম বিভিন্ন জায়গায় ভাড়া থাকতেন। বিয়ের পর থেকেই তরিকুল বৃষ্টিকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। ২০২০ সালে গাছের ডাল দিয়ে বৃষ্টিকে মারধর করলে তার মৃত্যু হয়। ঘটনার পর তরিকুল পালিয়ে যায়। এ ঘটনায় বৃষ্টির পরিবার মামলা করলে বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ এই রায় দেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page