September 19, 2026, 1:05 am
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-গুলি জব্দ ; দুই রোহিঙ্গা যুবক আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে দু’টি দেশীয় অস্ত্র ও ৫০ রাউন্ড রাইফেলের গুলি জব্দ করা হয়। এঘটনায় রোহিঙ্গা দুই যুবককে আটক করা হয়েছে।

কক্সবাজার ও টেকনাফ মহাসড়ক সংলগ্ন কোটবাজার থেকে বুধবার (১৪ জুন) বিকেল ৫টার দিকে তাদের আটক করে পুলিশ।

আটকরা হলো উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের-৪ ব্লক-সি/২ এর আমির হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (২০) ও ক্যাম্প-৩ ব্লক-সি/৩৬ এর রশিদ উল্লাহের ছেলে আবু বক্কর সিদ্দিক (৩০)।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, বিভিন্ন তথ্য সংগ্রহ করে আমার নেতৃত্বে উখিয়া থানা একটি টিম বুধবার বিকেলে কক্সবাজার ও টেকনাফ মহাসড়ক সংলগ্ন কোটবাজার এলাকা থেকে দুই রোহিঙ্গা যুবককে আটক করা হয়। তাদের কাছ থেকে দু’টি দেশীয় তৈরি অস্ত্র ও ৫০ রাউন্ড রাইফেলের গুলি জব্দ করা হয়।

ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে রামু এলাকা থেকে অস্ত্র ও গুলি সংগ্রহ করে রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাচ্ছিল।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page