September 14, 2026, 11:25 am
শিরোনামঃ
সরকারের হারানো অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার জামালপুরে সাত বছরের শিশুকে ধর্ষণের পর খুনের অভিযোগ পঞ্চগড়ে বিএনপির দুই সংসদ সদস্যের সমর্থকদের সংঘর্ষে ১৫ জন আহত নতুন পোশাক আইন করছে ভারত ; বিপাকে মুসলিমরা বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র হরমুজে অত্যাধুনিক মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের এআই না জানলে মুসলিম সমাজ উপনিবেশে পরিণত হবে : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাগুরায় কৃষকদের মাঝে পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন, ইউনিয়ন পরিষদে ফগার মেশিন বিতরণ মাগুরায় প্রবাসীর পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে ৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ যশোরের পল্লীতে ভেজা গায়ে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতস্পৃস্টে যুবকের মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

হাভানায় প্রেসিডেন্ট রায়িসি : কিউবার সঙ্গে ৬ চুক্তি স্বাক্ষর করল ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অর্থনৈতিক, রাজনৈতিক ও বিচার বিভাগীয় ক্ষেত্রে সহযোগিতা শক্তিশালী করার লক্ষ্যে ছয়টি চুক্তিতে সই করেছে ইরান ও কিউবা। ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির কিউবা সফরকালে স্থানীয় সময় গতকাল (বৃহস্পতিবার) হাভানায় এসব চুক্তি স্বাক্ষরিত হয়।

ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, অর্থনৈতিক, রাজনৈতিক ও বিচার বিভাগীয় সহযোগিতার পাশাপাশি শুল্ক এবং ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে সহযোগিতা বাড়াতেও দু’দেশের মধ্যে চুক্তি সই হয়েছে। ইরানের প্রেসিডেন্ট রায়িসি ও কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াস-ক্যানেলের উপস্থিতিতে দু’দেশের কয়েকজন মন্ত্রী ও সিনিয়র কর্মকর্তা এসব চুক্তিতে সই করেন।

প্রেসিডেন্ট রায়িসির সফরসঙ্গী প্রতিনিধিদল নিকারাগুয়ায় একই ধরনের তিনটি চুক্তি স্বাক্ষরের একদিন পর হাভানায় এসব চুক্তি সই হলো। নিকারাগুয়ার সঙ্গে চুক্তিগুলো ছিল বিচারবিভাগীয়, বাণিজ্যিক এবং চিকিৎসা সরঞ্জাম সরবরাহ সংক্রান্ত বিষয়ে।

হাভানা সফরের মাধ্যমে ল্যাতিন আমেরিকার তিন দেশ ভেনিজুয়েলা, নিকারাগুয়া ও কিউবায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসির পাঁচ দিনব্যাপী সফর শেষ হয়।এসব সফরে অন্তত দুই হাজার কোটি ডলারের সহযোগিতা চুক্তি সই হয়েছে বলে অসর্থিত সূত্রের বরাত দিয়ে ইরানের গণমাধ্যমগুলো জানিয়েছে।

বিশ্বের যেসব স্বাধীনচেতা দেশ পশ্চিমাদের নিষেধাজ্ঞার শিকার সেসব দেশের সঙ্গে সহযোগিতার মাধ্যমে নিজেদের অর্থনীতি চাঙ্গা রাখার লক্ষ্যে ইরান ল্যাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে সহযোগিতার বিস্তার ঘটাচ্ছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page