November 19, 2026, 3:53 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা-মসুর-গম বীজ ও সার বিতরণ আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে গাজীপুরে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে ৩ জন আটক সিরাজগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ রাহুল গান্ধী ভারতের মীরজাফর : বিজেপি জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব পাস হরমুজ প্রণালি ও ইরান ইস্যুতে একমত যুক্তরাষ্ট্র-চীন : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে সাড়ে ৯ কেজি ৬২৩ গ্রাম সোনাসহ ৪ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৯ কেজি ৬২৩ গ্রাম সোনা জব্দ করেছে পুলিশ। শুক্রবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মইজ্জারটেক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় চারজনকে আটক করে পুলিশ। আটকরা হলেন- অলোক ধর (২৫), নারায়ণ ধর (৩৮),  জুলি ধর (৩৫) ও গীতা ধর (৩৮)।

পুলিশ জানিয়েছে, কক্সবাজার থেকে চট্টগ্রামে কয়েকজন চোরাকারবারি অবৈধভাবে সোনার বার ও পাত আনছে- এমন খবরে বিশেষ চেকপোস্ট বসানো হয়। একপর্যায়ে একটি যাত্রীবাহী বাসের চারজন যাত্রীর শরীর তল্লাশি করে সোনাগুলো জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, উদ্ধার হওয়া সোনাগুলোর আনুমানিক বাজারমূল্য ৮ কোটি টাকা। এ ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে নভেম্বর, ২০২৬
  • ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৮ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page