September 17, 2026, 7:01 am
শিরোনামঃ
যশোরে এজলাস কক্ষ থেকে মামলার নথি চুরির দায়ে আইনজীবী আটক ভারতের সেফ হোমে থাকা ১৮ নারী ও শিশু বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন যশোরের হাটে বাজারে ভারতীয় ইলিশের সয়লাব ; ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা জাল দলিলের মাধ্যমে শার্শার বাগআঁচড়ার ফিলিং স্টেশন দখল চেষ্টার অভিযোগে আনোয়ার কারাগারে যশোর আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য চোরাই ইজিবাইকসহ আটক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে বড় ভাইয়ের গাছ কেটে বিক্রি করায় ছোট ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ

মোঃ শহিদুল ইসলাম : ঝিনাইদহের মহেশপুর পৌরসভাধীন পশুহাসপাতাল পাড়ায় আপন বড় ভাই হুমায়ন কবীর মিলনের দলিলমূলে পাওয়া সাড়ে ১৭ শতক জমির উপর থাকা ৮০টি মেহগুনী গাছ জোর পুর্বক কেটে বিক্রি করে দিয়েছে ছোট ভাই মেহেদী হাসান লিমন। এঘটনায় বড় ভাই হুমায়ন কবীর মিলন বাদী হয়ে ছোট ভাই লিমন ও গাছ কর্তনকারি ব্যাপারীসহ তিন জনের নাম উল্লেখ মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সুত্রে জানা গেছে, মহেশপুর পৌরসভাধীন পশুহাসপাতাল পাড়ায় বসবাস কারী মোঃ সিরাজুল ইসলাম তাহার দুই ছেলের নামে রেজিষ্ট্রী করে দেওয়া মহেশপুর পৌরসভাধীন হামিদপুর মৌজার আর এস ১৯৩৯ খতিয়ানের হাল ১০৮৮ নং দাগের ৩৫ শতক জমির মধ্যে হুমায়ন কবীর মিলন অর্ধেক সাড়ে ১৭ শতক নামীও জমির মালিক হয়ে দীর্ঘ ২৫/৩০ বছর যাবত মেহগুনী গাছ লাগিয়ে পরিচর্চা করে আসছিল। গত সপ্তাহে বড় ভাইয়ের অজান্তে ছোট ভাই মেহেদী হাসান লিমন তার নিজ অংশের গাছসহ বড় ভাইয়ের নামীয় সাড়ে ১৭ শতক জমিতে থাকা ৮০টি মেহগুনি গাছ জোর পুর্বক কেটে বিক্রি করে দিয়েছে। যার আনুমানিক মুল্য ১০/১৫  লক্ষ টাকা।

বড় ভাই হুমায়ন কবীর মিলন আরো জানান, গত ১৯ মাস আগে মা মারা গিয়াছে, আর সেই থেকে আমার ক্ষতি সাধনের জন্য ছোট ভাই লিমন বাবাকে ফুসলিয়ে বিভিন্ন ভাবে লাঞ্চিত করে বাবার সমস্ত সম্পদ থেকে বঞ্চিত করার লক্ষে আমার ও আমার স্ত্রী সন্তানদের বাড়ি থেকে বের করে দেওয়াসহ একের পর এক নির্যাতন চালিয়ে যাচ্ছে। যা অত্র এলাকার জনপ্রতিনিধিসহ একাধিক ব্যক্তিদয় কয়েক দফায় সমাধান করার চেষ্টা করেও ব্যর্থ রয়েছে।

এঘটনায় গত ১৪ই জুন বড় ভাই হুমায়ন কবীর মিলন বাদী হয়ে ছোট ভাই মেহেদী হাসান লিমন ও খালিশপুরের কাঠ ব্যবসায়ী আবু কালামসহ তিন জনের বিরুদ্ধে মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগের ভিত্তিতে পুলিশ গাছগুলো জব্দ করতে না পারলেও ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে এলকার মানুষের মুখে নিন্দা সহ মুখরোচক গল্পের সৃষ্টি হয়েছে। এঘটনায় ভুক্তভোগী মিলন তার জীবনের নিরাপত্তা ও বিচারের দাবী জানিয়ে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছে। অপর দিকে গাছ বিক্রেতা ছোট ভাই মেহেদী হাসান লিমনের দেখা না পাওয়ায় তার কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page