March 15, 2026, 1:21 pm
শিরোনামঃ
আগামী কাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া পর্যালোচনা করছে সরকার : শিক্ষামন্ত্রী মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে রংপুরে ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা বাগেরহাটে দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা চট্টগ্রামে স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহত ইরানের সরকার পতন হলে নেতৃত্ব দিতে প্রস্তুত নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি
এইমাত্রপাওয়াঃ

আগামী তিন মাসের মধ্যে বিশ্বে মার্কিন মুদ্রা ডলারের আধিপত্যে মারাত্মক ধ্বস নামতে  পারে ; প্রাচীন রোমের মত ওয়াশিংটন ভেঙ্গে পড়েছে !: ব্লুমবার্গ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রাক্তন উপদেষ্টা জেমস রিকার্ডস বলেছেন, আগামী তিন মাসের মধ্যে বিশ্বে মার্কিন মুদ্রা ডলারের আধিপত্যে মারাত্মক ধস নামতে পারে।

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রাক্তন উপদেষ্টা জেমস রিকার্ডস যিনি ইরানের বিরুদ্ধে আর্থিক ও ব্যাংকিং নিষেধাজ্ঞার নীল নকশা তৈরি ও তা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তিনি বলেছেন যে ব্রিক্স জোট এক নতুন বাণিজ্য-রিজার্ভ কারেন্সি চালু করতে পারে যা হবে ডলারের বিকল্প।

আগামী ২২ আগস্ট বিক্স জোটের শীর্ষ বৈঠক হওয়ার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকায়। এ জোট গঠিত হয়েছে ব্রাজিল,রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা নিয়ে। এ জোট গঠিত হয়েছে ব্রাজিল,রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা নিয়ে। সৌদি আরব ও ইরানসহ বিশ্বের বহু দেশ এই জোটের সদস্য হওয়ার চেষ্টা করছে। অনেকেই বলছেন, ২২ আগস্ট হবে বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে ১৯৭১ সালের পরে সবচেয়ে বড় পরিবর্তনের ঘটনার দিন। ১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রেটন উডস্ ব্যবস্থার অবসানের ঘোষণা দিয়েছিল। ওই ব্যবস্থা অনুযায়ী স্বর্ণ ছিল মুদ্রা বিনিময় হারের স্ট্যান্ডার্ড।

এদিকে মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন স্বীকার করেছেন যে নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক অঙ্গনে ডলারের আধিপত্য কমে যাওয়ার ঝুঁকি রয়েছে এবং মার্কিন নিষেধাজ্ঞাগুলোর কারণে বহু দেশ ডলারের বিকল্পের সন্ধান করছে।

বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো বৈদেশিক মুদ্রার রিজার্ভে ডলারের অংশ ক্রমেই কমিয়ে আনছে আগের তুলনায় এবং বাড়ছে গোল্ড বা স্বর্ণের রিজার্ভের পরিমাণ! এক্ষেত্রে চীনা মুদ্রা ইউয়ানের পরিমাণও বাড়ছে এবং ইউরোর ব্যবহার ও পরিমাণও    কমেছে উল্লেখযোগ্য মাত্রায় (৮ শতাংশ)! এক সময় বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রার রিজার্ভে ডলারের পরিমাণ গড়ে প্রায় ৭০ শতাংশ ছিল, কিন্তু বর্তমানে তা রেকর্ড পরিমাণ কমে ৫৮ শতাংশে দাঁড়িয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক অঙ্গনে ডলারের কর্তৃত্ব ও আধিপত্য কমে আসলে মার্কিন অর্থনীতির অবস্থা শোচনীয় হয়ে পড়বে এবং মার্কিন নিষেধাজ্ঞাগুলোও অকার্যকর বা খুব দুর্বল হয়ে পড়বে।

মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গও সম্প্রতি উল্লেখ করেছে যে বিশ্বের বহু দেশ বৈদেশিক বাণিজ্যের ডলারের ব্যবহার কমিয়ে আনায় মার্কিন অর্থনীতির সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, ফলে মারাত্মক পরিণতির দিকে এগিয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র। ব্লুমবার্গ ‘ওয়াশিংটন ভেঙ্গে পড়েছে’ বলে উল্লেখ করে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থাকে প্রাচীন রোমের সঙ্গে তুলনা করেছে, যে রোম সাম্রাজ্যের শেষ পর্যন্ত পতন ঘটেছিল।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page