July 17, 2026, 8:35 am
শিরোনামঃ
অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি : প্রধানমন্ত্রী কালেমার পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না : হাইকোর্ট আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা নীলফামারীতে মসজিদে থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাগেরহাটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার লড়বো করবো ; বিজেপির শেষ দেখবো : মমতা বন্দ্যোপাধ্যায় যুক্তরাষ্ট্র-ইরানকে আবার আলোচনায় বসাতে চাপ সৃষ্টি করবে পাকিস্তান বিশ্বজুড়ে চীনের গ্রহণযোগ্যতা বাড়ছে এবং যুক্তরাষ্ট্রের প্রভাব কমছে : পিউরের জরিপ মাগুরায় কথিত ‘জ্বিনের বাদশা’র অপচিকিৎসার সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা
এইমাত্রপাওয়াঃ

দুই দলই এই বিলের সমর্থক ; রাশিয়ার আটক সম্পদ ইউক্রেনে ব্যবহারের জন্য মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের যুদ্ধ-ব্যয় মেটাতে রাশিয়ার আটক করা সম্পদ কিয়েভ সরকারকে ব্যবহারের সুযোগ দেয়ার জন্য মার্কিন কংগ্রেসে একটি বিল তোলা হয়েছে। এই বিলে ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক এবং বিরোধী রিপাবলিকান দুই দলের সদস্যদেরই সমর্থন রয়েছে। তারা বলছেন, রাশিয়ার আটক করা সম্পদ ইউক্রেন ব্যবহারের সুযোগ পেলে মস্কোর বিরুদ্ধে লড়াই করতে কিয়েভের সুবিধা হবে।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযান চালানোর পর থেকে এ পর্যন্ত আমেরিকা দশ হাজার কোটি ডলারের বেশি মানবিক, অর্থনৈতিক এবং সামরিক সহায়তা দিয়েছে। এ পর্যায়ে এসে মার্কিন কংগ্রেসের সদস্যদের অনেকেই প্রশ্ন তুলেছেন- আর কতদিন ইউক্রেনকে এভাবে আর্থিক সহায়তা দেয়া অব্যাহত থাকবে। এই প্রেক্ষাপটে বিদেশে রাশিয়ার জব্দ করা সম্পদ ইউক্রেনকে ব্যবহারের সুযোগ দেয়ার পদক্ষেপ নিলেন মার্কিন কংগ্রেসম্যানরা।

মার্কিন কংগ্রেসে তোলা এই বিলের সদর্থকরা বলছেন, ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে খেসারত দিতে হবে, এই খেসারত মার্কিন করদাতারা দেবে না।

মার্কিন রিপাবলিকান দলের সিনেটর এবং সিনেট পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির সিনিয়র সদস্য জিম রিশ দাবি করেন, বিশ্বব্যাপী রাশিয়ার ৩০০০ কোটি ডলারের বেশি মূল্যের সম্পদ জব্দ করা হয়েছে।  তিনি বলেন, আটককৃত এ সমস্ত সম্পদ ইউক্রেনের অর্থনৈতিক উন্নয়ন এবং সেখানকার জনগণের কর্মসংস্থানের জন্য ব্যয় করা যাবে। জিম রিশ নিজেও এই বিলের সমর্থক।

 

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page