September 14, 2026, 9:49 am
শিরোনামঃ
মাগুরায় কৃষকদের মাঝে পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন, ইউনিয়ন পরিষদে ফগার মেশিন বিতরণ মাগুরায় প্রবাসীর পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে ৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ যশোরের পল্লীতে ভেজা গায়ে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতস্পৃস্টে যুবকের মৃত্যু যশোরের শার্শার শফিকে নাশকতার অভিযোগে মণিরামপুর থেকে আটক ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন : স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ জামালপুরে ৭ বছরের শিশুর মাটিচাপা মরদেহ উদ্ধার কুমিল্লায় পরিত্যক্ত বাড়ির পুকুর থেকে কিশোরের গলিত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

২০টি দেশ ব্রিকসে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে : রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উদীয়মান অর্থনীতির দেশগুলোকে নিয়ে গঠিত জোট ব্রিকসের সদস্যপদ লাভের জন্য প্রায় ২০টি দেশ আগ্রহ প্রকাশ করেছে বলে ঘোষণা করেছে রাশিয়া। রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এ খবর জানিয়ে বলেছেন, ব্রিকসে যোগ দিতে আগ্রহী দেশগুলোর সংখ্যা ক্রমেই বাড়ছে।

ব্রিকস হচ্ছে উদীয়মান অর্থনীতির পাঁচটি দেশ- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার প্রথম অক্ষরের সমন্বয়ে নামকরণ করা একটি জোট। সবশেষ ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা অন্তর্ভুক্ত হওয়ার আগে এই সংস্থাটি ব্রিক নামে পরিচিত ছিল।

মূলত উন্নয়নশীল অথবা সদ্য শিল্পোন্নত এই দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি বেশ ঊর্ধ্বমুখী। সেইসঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলীর উপর এসব দেশের উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। তাই এই জোটকে বেশ প্রভাবশালী বলে মনে করেন অর্থনীতিবিদরা।

যেসব দেশ ব্রিকসে যোগ দিতে চায় সেসব দেশের নাম উল্লেখ না করে রিয়াবকভ বলেন, এসব দেশের সংখ্যা ২০ এর কাছাকাছি। তিনি বলেন, এর মাধ্যমে প্রমাণিত হয়, আন্তর্জাতিক অঙ্গনে ব্রিকস এরইমধ্যে প্রভাবশালী ভূমিকা পালন করতে শুরু করেছে। আগামী আগস্ট মাসে ব্রিকসের সদস্য সংখ্যা বাড়ানো হতে পারে বলে গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে।

রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ব্রিকস এমন একটি জোট যেখানে ‘নেতা-কর্মী নীতি’ মেনে চলা হয় না বরং সবার সম্মতিতে যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তিনি আরো জানান, ব্রিকসে যোগ দেয়ার জন্য কিছু নিয়ম-নীতি তৈরির কাজ চলছে এবং দক্ষিণ আফ্রিকাকে এই দায়িত্ব দেয়া হয়েছে। রিয়াবকভ জানান, ২০১০ সালে ব্রিকসে দক্ষিণ আফ্রিকার অন্তর্ভুক্তি ছিল একটি ‘সফল অভিজ্ঞতা।’

রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী না জানালেও গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, সিরিয়া, ইন্দোনেশিয়া ও মিশরসহ আরো কিছু দেশ ব্রিকসে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সম্প্রতি জেনেভায় বলেছেন, ব্রিকসে তার দেশের যোগদানের সম্ভাবনা বেড়ে গেছে।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page