August 1, 2026, 2:39 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম অবহেলা বরদাশত করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক ভাওতাবাজি : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক চট্টগ্রামে চুরির প্রতিবাদ করায় হত্যার পর মরদেহ ঘরে দিয়ে গেল খুনিরা নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষে ১০ জন আহত যুদ্ধে আমারা জিতেছি : ইরানের স্পিকার ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প বাংলাদেশ থেকে আসা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন : শুভেন্দু অধিকারী জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

পটুয়াখালীতে র‍্যাবের হাতে র‍্যাবের ভূয়া ক্যাপ্টেন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : র‌্যাবের ভুয়া ক্যাপ্টেন পরিচয় দিয়ে বিকাশের মাধ্যমে অর্থ আত্মসাৎ করার অভিযোগে শহীদুল ইসলাম (৪০) নামের এক প্রতারককে  আটক করেছে পটুয়াখালী র‌্যাব-৮ এর সদস্যরা।

শুক্রবার রাতে জেলার গলাচিপা উপজেলার বড় গাবুয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব সূত্র জানায়, গত ১৮ মে  শহীদুল নিজেকে র‌্যাবের ক্যাপ্টেন মোঃ মনিরুজ্জামান পরিচয় দিয়ে বরগুনা জেলার আমতলী থানার বাসিন্দা মোঃ ইব্রাহিম হাওলাদার (৩৮)’র মোবাইলে কল দিয়ে মামলা ও হত্যার হুমকিসহ নানা ভয়-ভীতি দেখিয়ে টাকা দাবি করেন। প্রাণভয়ে নিরুপায় ইব্রাহিম বিকাশ নম্বরে ১০ (দশ হাজার) টাকা পাঠন।

পরবর্তীতে একাধিকবার কল করে বিভিন্ন ভয়-ভীতির মাধ্যমে শহিদুল আরও টাকা চাইলে ইব্রাহিম প্রতারণার বিষয়টি বুঝতে পেরে র‌্যাবের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।

র‌্যাব ঘটনার সত্যতা পেয়ে শহিদুলকে গ্রেফতারের লক্ষ্যে তদন্ত শুরু করে। শুক্রবার রাতে নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি মোবাইল ও ২টি বিকাশ নম্বর সম্বলিত সীমকার্ড জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহীদুল ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার বিষয়টি র‌্যাবের কাছে স্বীকার করেন।

মামলা দিয়ে শহিদুলকে আমতলি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শহিদুল গলাচিপা উপজেলার বড় গাবুয়া গ্রামের মোসলেম প্যাদার ছেলে।

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page